মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

অ্যান্ড্রয়েডের জন্য নিরাপদ যেসব ভিপিএন

নবীন নিউজ, ডেস্ক ২৯ জুলাই ২০২৪ ০৯:০৭ এ.এম

সংগৃহীত

সম্প্রতি দেশে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ রয়েছে জনপ্রিয় দুটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটক। তাই নিরুপায় হয়ে মানুষ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করছেন। তবে সব ভিপিএনই আপনার জন্য নিরাপদ নয়। রয়েছে তথ্য চুরিসহ নানা ধরনের সমস্যা।

ভিপিএন ইন্টারনেটের একটি ভার্চুয়াল ‘টানেল’ যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান-প্রদান করতে পারে। ভিপিএন একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্ক। ব্যবসা ও বাণিজ্যিক প্রাইভেট নেটওয়ার্কগুলোকে নিরাপদে সংযুক্ত করার জন্য ভিপিএনের বিকল্প নেই। এজন্য অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে নিরাপদ কিছু ভিপিএন সম্পর্কে আজকে জানব।

অ্যাটলাস ভিপিএন :

এডিটর’স রেটিং অনুযায়ী অ্যাটলাস অন্যতম একটি ফ্রি ভিপিএন যার নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকা যায়। নিরাপত্তার নিশ্চয়তা তো অনেক ভিপিএনই দেয়, কিন্তু অ্যাটলাস এই নিশ্চয়তার বিষয়টিকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। বিনামূল্যে ব্যবহার করার জন্যও এই ভিপিএনের নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। ফ্রি ভার্সনের অ্যাটলাসের ক্ষেত্রে সবচেয়ে দারুণ ফিচারটি হলো- ট্র্যাকার ব্লকার এবং ডাটা ব্রিচ মনিটর।

কেউ যখন কোনো ওয়েবসাইট ভিজিট করে, তখন বেশিরভাগ ওয়েবসাইটই ব্যবহারকারীর ডাটা ট্র্যাক করে। আর এই ট্র্যাকার ব্লকার এমন একটি টুল যা স্বয়ংক্রিয়ভাবে এই ট্র্যাকারগুলোকে ব্লক করে। যার ব্যবহারকারীর ডাটা থাকে সুরক্ষিত ও নিরাপদ। এই ভিপিএনটি প্রিমিয়াম সাবস্ক্রিপশনেও পাওয়া যায়। স্বল্প বাজেটেই নিয়ে নেওয়া যায় অ্যাটলাসের প্রিমিয়াম ভার্সনটি। এ ছাড়া অ্যাটলাসে ভিন্ন ভিন্ন টানেলিংয়ের সুবিধাসহ স্ট্রিমিং সার্ভিস রয়েছে। এই ভিপিএন ব্যবহার করে নেটফ্লিক্সসহ আরও বিভিন্ন ভিডিও স্ট্রিমিং সাইটে স্ট্রিম করা যায় খুব সহজেই। তাই জনপ্রিয়তার দিক দিয়েও অ্যাটলাস অন্যতম।

প্রিভাডো ভিপিএন : বিনামূল্যে ব্যবহারের জন্য প্রিভাডো অন্যতম সেরা একটি ভিপিএন। আপনি চাইলে পরবর্তীতে এর প্রিমিয়াম সাবস্ক্রিপশনও কিনে নিতে পারবেন। প্রিভাডো জনপ্রিয়তা অর্জন করেছে এর আনলিমিটেড স্পিডের জন্য। ভিপিএন নিরাপত্তার জন্য বেশ ভালো হলেও, বেশিরভাগ ভিপিএনেই মনের মতো স্পিড পাওয়া যায় না। আর ফ্রি হলে তো কথাই নেই। সেক্ষেত্রে প্রিভাডো যে কারও মন জয় করে নিতে পারবে সহজেই। ফ্রি এবং প্রিমিয়াম উভয় ভার্সনেই নিরাপত্তা ও স্পিডের নিশ্চয়তা সমান।

প্রিভাডোর ডিজাইন বেশ হালকা ও সরল, ব্যবহারও বেশ সহজ। সঙ্গে আছে ভালো মানের নিরাপত্তা ব্যবস্থা। প্রায় ৪৫টি দেশে এই ভিপিএনের সার্ভার রয়েছে। তবে বিনামূল্যে ব্যবহারের জন্য মাত্র ৯টি সার্ভার উন্মুক্ত রয়েছে প্রিভাডোর।

এ ছাড়া যে কেউ প্রতি মাসে সর্বোচ্চ ১০ গিগাবাইট ডাটা প্রিভাডোর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে। কেন না প্রিভাডোর ফ্রি ভার্সনে ১০ গিগাবাইট ডাটা ইউজ লিমিট রয়েছে। তবে, চাইলেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে নেওয়া যায়, যেখানে সার্ভার বা ডাটা ইউজেস, কোনোটারই নেই কোনো সীমাবদ্ধতা।

টানেলবিয়ার ভিপিএন : টানেলবিয়ার ফ্রি ও প্রিমিয়াম সাবস্ক্রিপশন উভয় অপশনেই পাওয়া যায়। বিনামূল্যে ব্যবহারের জন্য এর ২০টি উন্মুক্ত সার্ভার রয়েছে। প্রায় সব ধরনের বড় বড় অপারেটিং সিস্টেম, যেমন, উইন্ডোজ, আইওএস, অ্যান্ড্রয়েড ও ম্যাক-এর জন্য এটি প্রযোজ্য। বিনামূল্যে ব্যবহার করলেও একইসঙ্গে ৫টি কানেকশনে থাকা যায়। এর সহজ সরল স্ট্রাকচারের কারণে এটি ব্যবহার করাও খুব সহজ।

যদিও আমরা মূলত সর্বোচ্চ নিরাপত্তা, স্পিড ও সার্ভিস পেতে চাইলে ফ্রি ভিপিএনের ব্যবহারকে অনুৎসাহিত করে থাকি। তবে আপনি চাইলে উপরোক্ত তালিকার সেরা ৫টি ফ্রি ভিপিএন ব্যবহার করতে পারেন অনায়াসেই। আর আপনি যদি অনিয়মিত ভিপিএন ব্যবহারকারী হয়ে থাকেন, তবে বিনামূল্যে ভিপিএন ব্যবহার করাই আপনার জন্য লাভজনক।

হটস্পট শিল্ড ভিপিএন : বিনামূল্যে ব্যবহারের জন্য সেরা ভিপিএনগুলোর মধ্যে হটস্পট শিল্ড অন্যতম একটি নাম। নিরাপত্তার দিক দিয়ে অনেক দৃঢ়, আবার ব্যবহারকারী খুব সহজেই এটি ব্যবহার করতে পারবে। এটি কোনো অনলাইন অ্যাক্টিভিটির রেকর্ড রাখে না। আর এই ভিপিএনে প্রতিদিন ৫০০ মেগাবাইট ডাটা ইউজের দারুণ সুবিধা রয়েছে।

বর্তমানে, বিশ্বব্যাপী এই ভিপিএন সার্ভিসের ৫০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। হটস্পট শিল্ডের প্রায় ৮০টি দেশে ১৮ শতাধিকের বেশি সার্ভার রয়েছে। অতিরিক্ত সুবিধা হিসেবে হটস্পট শিল্ডে টরেন্ট এবং নেটফ্লিক্সের অ্যাক্সেসও মেলে। তবে, এই ভিপিএনের প্রতি সেকেন্ডে ২ মেগাবাইটের (এমবিপিএস) স্পিড লিমিট রয়েছে। তারপরও নিরাপত্তার দিক দিয়ে একটি ফ্রি ভিপিএন হিসেবে হটস্পট শিল্ড অবশ্যই শীর্ষস্থানীয় পরিসেবা নিশ্চিত করে।

রেডমিন ভিপিএন : সবচেয়ে নিরাপদ ও সবচেয়ে ভালো ৫টি ফ্রি ভিপিএনের তালিকা করলে রেডমিন ভিপিএনকে সে তালিকায় রাখতেই হবে। প্রযুক্তি সম্পর্কিত পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য এটি উপযুক্ত একটি ভিপিএন। এই ভিপিএনের সবচেয়ে আকর্ষণীয় ফিচার- দ্রুতগতি। ভিপিএনটি প্রতি সেকেন্ডে ১০০ মেগাবাইট পর্যন্ত স্পিডে কাজ করতে পারে।

এগুলো ছাড়াও আনলিমিটেড সার্ভিস দেওয়া আরও কিছু ফিচার আছে, যা ব্যবসা ও বিভিন্ন সংস্থার জন্য এই ভিপিএনগুলো ব্যবহার করা খুবই সুবিধাজনক। রেডমিন ভিপিএন সম্পূর্ণ ফ্রি সেবা দিয়ে থাকে। এমনকি এর কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অপশনও নেই। আর এর কোনো ফিচারই পেমেন্টের মাধ্যমে আনলক করতে হয় না।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন