রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুন লাগার আগে দুই শিশুসন্তানসহ খাবার খেতে গিয়েছিলেন নাজিয়া আহমেদ (৩২)। সঙ্গে ছিলেন নাজিয়ার পরিচিত আরও তিনজন। একপর্যায়ে ভবনটিতে আগুন লাগে। এই ঘটনায় দুই শিশুসন্তানসহ নাজিয়া মারা গেছেন।
নাজিয়ার এক স্বজন এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সাততলা ভবনটিতে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।
নাজিয়ার দুই শিশুসন্তান হলো আরহান আহমেদ (৭) ও আবিয়াত আহমেদ (৩)।
স্বজন শাহরিয়ার হাসান গণমাধ্যমে বলেন, গতকাল রাতে নাজিয়া, তাঁর দুই শিশুসন্তান ও পরিচিত তিনজনসহ ছয়জন ভবনটিতে গিয়েছিলেন। আগুন লাগার পর নাজিয়া তাঁর স্বামী সায়েক আহমেদ আশিককে ফোন দিয়েছিলেন। ফোনে তিনি জানিয়েছিলেন, ভবনে আগুন লাগার খবরে হুড়োহুড়িতে ছোট ছেলেকে খুঁজে পাচ্ছেন না। পরে নাজিয়াকে আর ফোনে পাওয়া যায়নি।
নাজিয়ারা থাকতেন রাজধানীর বেইলি রোডেই। আগুন লাগা ভবনটির কাছেই বাসা। স্বজন শাহরিয়ার হাসান বলেন, নাজিয়ার ছোট ছেলের মরদেহ ভবনটির তিন তলার সিঁড়িতে পাওয়া যায় বলে জেনেছেন। নাজিয়া ও তাঁর বড় ছেলের মরদেহ ভবনের কোথা থেকে উদ্ধার হয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু জানতে পারেননি।
আজ শুক্রবার ভোরে লাশ বুঝে পায় নাজিয়ার পরিবারের। পরে লাশ নিয়ে নোয়াখালীর মাইজদীর বাড়ির উদ্দেশে রওনা দেন স্বজনেরা।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন