নবীন নিউজ ডেস্ক ২৫ জুলাই ২০২৪ ১০:১৫ এ.এম
সংগৃহীত ছবি
কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে নাশকতাকারীরা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি সরকারি ও বেসরকারি স্থাপনাতে অগ্নিসংযোগও করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে নাশকতাকারীদের এই সহিংসতাকে তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার (২৪ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের কোটা আন্দোলনের সময়ে সংঘটিত নাশকতার বিষয়টি আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা অহিংস আন্দোলনের ছত্রছায়ায় এ ধরনের সহিংসতাকে কোনোভাবেই সমর্থন করি না।’
মিলার আরও বলেন, ‘আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি, আমরা বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি। যারা তাদের শান্তিপূর্ণ সমাবেশে অধিকার প্রয়োগ করছে তাদের সহিংসতার নিন্দা জানাই। আমরা যেকোনো প্রতিবাদকারীর সহিংসতার নিন্দা জানাই। যারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়িয়েছে তাদেরও নিন্দা জানাই। আমরা সবক্ষেত্রেই সহিংসতার নিন্দা জানাই।’
শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়েও প্রশ্ন করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ম্যাথিউ মিলার। বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন