নবীন নিউজ, ডেস্ক ১৮ জুলাই ২০২৪ ০৮:৩৮ এ.এম
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে জনসভায় উপস্থিত হওয়ার আগে মেডিকেল টেস্টে তার করোনা শনাক্ত হয়। এ ঘটনায় লাস ভেসাগে তার নির্বাচনী প্রচারণা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা।
প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন বলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, করোনা শনাক্ত হওয়ার পর বাইডেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন।
বিবৃতি বলা হয়, হোয়াইট হাউস প্রেসিডেন্টের শারীরিক অবস্থার নিয়মিত আপডেট জানাবে। প্রেসিডেন্ট ডেলাওয়ারে নিজ বাসায় থেকে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
বাইডেনের চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে আরও জানান, বাইডেনের শ্বাসপ্রশ্বাসের হার, শরীরের তাপমাত্রা এবং রক্তের অক্সিজেনের মাত্রা সবই স্বাভাবিক রয়েছে। তিনি টিকার একটি ডোজ নিয়েছেন।
বাইডেনের সর্দি, কাশিসহ করোনার সাধারণ উপসর্গ দেখা গিয়েছিল বলে তার চিকিৎসক জানিয়েছেন। বিবৃতিতে চিকিৎসকের নাম উল্লেখ করা হয়নি।
চিকিৎসকের প্রেসক্রিপশনে উল্লেখ করা হয়েছে, বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন। তার শ্বাস-প্রশ্বাসের হার ১৬ স্বাভাবিক, শরীরের তাপমাত্রা ৯৭ দশমিক ৮ স্বাভাবিক এবং পালস অক্সিমেট্রি ৯৭ শতাংশ স্বাভাবিক। তিনি প্যাক্সলোভিডের প্রথম ডোজ পেয়েছেন। নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন