নবীন নিউজ, ডেস্ক ০৯ জুলাই ২০২৪ ০৩:৩১ পি.এম
চলতি বছর তুর্কি কোম্পানি কোকা-কোলা আইসেসেক (সিসিআই) ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেডে (সিসিবিবি) অধিগ্রহণ করে।
ভবিষ্যতে আরও ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
তুর্কি কোম্পানির বিনিয়োগ ধরে রাখতে ও বেভারেজ শিল্পের বিকাশের জন্য পানীয় বা কোমল পানীয়র ওপর বিদ্যমান শুল্ক-কর কমাতে ও অযৌক্তিক হারে পণ্যটির ওপর রাজস্ব না বসাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ (বিডা)।
গত ২ জুলাই বিডার পরিচালক জসিম উদ্দিন সই করা চিঠি এনবিআর চেয়ারম্যানকে দেওয়া হয়। একইসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটির কপি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
ওই চিঠিতে বলা হয়, কোকা-কোলার পাশাপাশি স্প্রাইট, ফান্টা ও কিনলে উৎপাদন এবং বাজারজাত করছে। এ খাতে বিগত ২০২০-২১ অর্থবছরে এক হাজার ৭২ কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে এক হাজার ১৪৪ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে এক হাজার ৫৩৩ কোটি টাকা ও ২০২৩-২৪ অর্থবছরে প্রায় এক হাজার ২২৫ কোটি টাকা রাজস্ব প্রদান করা হয়েছে।
চলতি অর্থবছরে পানীয় খাত থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ কমেছে। যা আগের বছরের তুলনায় প্রায় ২০.১৯ শতাংশ কম। ২০২৩-২০২৪ অর্থবছরে বিক্রির ওপর ৩ শতাংশ (পূর্বে ০.০৬ শতাংশ) ন্যূনতম কর হার প্রবর্তনের সঙ্গে বিদ্যমান মোট করের হারসহ এই খাতের জন্য মোট স্থানীয় কর বৃদ্ধি পেয়েছে ৪৮.২০ শতাংশ।
ক্রমবর্ধমান কর বৃদ্ধির কারণে ভোক্তাপর্যায়ে পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এতে সরকারের রাজস্ব সংগ্রহকেও উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন