নবীন নিউজ, ডেস্ক ০৯ জুলাই ২০২৪ ১২:৩৬ পি.এম
দিন দিন দেশে অস্তিত্ব বিলিন হয়ে যাচ্ছে বিভিন্ন নদ নদী। এবার অস্তিত্ব সংকটে রয়েছে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে অবৈধ দখল ও দূষণের কবলে পড়ে ৫২টি খাল। চারদিকে নদীবেষ্টিত কেরানীগঞ্জের খালগুলো একশ্রেণির প্রভাবশালী মহল ভরাট করে দখল করে নিয়েছে। প্রভাব খাটিয়ে এসব খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা তৈরি করেছে প্রভাবশালীরা।
সোমবার (৮ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, আবর্জনা ও ভরাটের ফলে ৬০ ফুট প্রশস্ত খালগুলো এখন বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে।
বুড়িগঙ্গা নদীর শাখা শুভঢ্যা খাল দিয়ে এক সময় সরাসরি মুন্সীগঞ্জের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ছিল। কিন্তু এখন তা রূপকথার গল্পের মতো ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সঙ্গে যুক্ত অধিকাংশ খাল বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় খালগুলো এখন রয়েছে অস্তিত্ব সংকটে। কেরানীগঞ্জের অধিকাংশ খাল এখন বিলীনের পথে। শুভঢ্যা, তেঘরিয়া ও পারগেন্ডারিয়াসহ প্রায় সব খাল আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এ ছাড়াও শুভঢ্যা, আটিবাজার ও কলাতিয়া খালের দুই পাড় ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ বহুতল ভবন। যে যেখানে পেরেছে ভবন নির্মাণ করেছে। ফলে একের পর এক ভবন হেলে পড়ার মতো ঘটনাও ঘটেছে।
এলাকাবাসীর অভিযোগ, কেরানীগঞ্জের এসব খাল দখলের প্রতিযোগিতায় নেমেছে স্থানীয় প্রভাবশালীরা। খালের জায়গা ভরাট করে বাড়িঘর ও মার্কেট পর্যন্ত নির্মাণ করেছেন। এখন দেখলে মনে হয় এখানে কোনোদিন খালই ছিল না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার অভিযান চালিয়েও অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে পারছে না। ওয়ার্ডভিত্তিক ডাম্পিং স্টেশন না থাকায় বাসিন্দারা খালগুলোতে বাধ্য হয়ে আবর্জনা ফেলছেন। ফলে খালের পচা পানিতে ময়লার ভাগাড়ে পরিণত হয়ে নোংরা পরিবেশ তৈরি হয়েছে। এলাকায় মশা-মাছির উপদ্রব বাড়ছে। পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ বলেন, খালগুলো খননের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। খালের আশপাশে সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত খালগুলো উদ্ধার করে জলাবদ্ধতা দূরীকরণসহ এলাকাবাসীর সুবিধার্থে সব ধরনের সুব্যবস্থা গ্রহণ করা হবে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন