সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বাংলাদেশিদের ৭২ লাখ ভিডিও মুছেছে টিকটক

নবীন নিউজ, ডেস্ক ০৮ জুলাই ২০২৪ ০৩:১৭ পি.এম

সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশ থেকে প্রায় ৭২ লাখ ভিডিও সরিয়ে নিয়েছে। নীতিমালা ভঙ্গের কারণে বাংলাদেশি ব্যবহারকারীদের এই বিপুল সংখ্যক ভিডিও মুছে ফেলা হয়েছে।

টিকটক তাদের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য ৭১ লাখ ৭১ হাজার ৮৩২টি ভিডিও অপসারণ করেছে টিকটক। যেখানে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের হার ছিল ৯৯.৪ শতাংশ এবং যেসব ভিডিও অপসারণ করা হয়েছে তার মধ্যে ৯৪ শতাংশ ভিডিও সরানো হয়েছে কেবল এক দিনের মধ্যেই। 

ভুল তথ্যের প্রচার রোধে এবং অনলাইনে নিরাপত্তা বজায় রাখতে টিকটকের কঠোর অবস্থান প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে টিকটক ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে তাদের প্ল্যাটফর্ম থেকে মোট ১৬ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৩০৭টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড করা সকল ভিডিওর প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে ১২ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৭৯৩টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। অন্যদিকে, ৬০ লাখ ৪২ হাজার ২৮৭টি ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে।

এছাড়া, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ মাসে অসংখ্য অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক। ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী হওয়ার সন্দেহে বিশ্বজুড়ে এমন অ্যাকাউন্ট সরানো হয়েছে মোট ২ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৪১৪টি। 

টিকটক এবার প্রথমবারের মতো কমেন্টের সেফটি টুলসগুলো ব্যবহারের মাধ্যমে সরানো এবং ফিল্টার করা কমেন্টের পরিমাণ প্রকাশ করেছে। টিকটক কমেন্টের সেফটি টুলসের মাধ্যমে চলতি বছরের প্রথম তিন মাসে ৯৭ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৯৪৬টি কমেন্ট সরিয়েছে এবং ফিল্টার করেছে, যা পোস্ট করা সকল কমেন্টের ১.৬ শতাংশ। এছাড়া, এই টুলস ব্যবহার করে প্ল্যাটফর্মের ক্রিয়েটররা ৩৩৮ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৭২২টি কমেন্ট ফিল্টার অথবা অপসারণ করেছে।

২০২৪ সালের প্রথম প্রান্তিকের সম্পূর্ণ প্রতিবেদনটি পাওয়া যাবে টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় এটি প্রকাশ করা হয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন