নবীন নিউজ ডেস্ক ২৭ জুন ২০২৪ ১১:৪৪ এ.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশে বড় ধরনের দুর্নীতি ঠেকাতে দেশের সরকারি চাকরিজীবীদের কাছ থেকে প্রতি বছর সম্পদের হিসাব নেয়া এবং তা নিয়মিত হালনাগাদ করতে সরকারকে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বাংলাদেশ বিষয়ে ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা সংস্থাটির কান্ট্রি রিপোর্টে এই পরামর্শ দেয়া হয়েছে। গত সোমবার (১৪ জুন) বাংলাদেশকে ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদনের পরই এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
এমন এক সময়ে আইএমএফ সরকারকে এই পরামর্শ দিলো যখন সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এনবিআরের মতিউর রহমানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান পাওয়ার পর সারা দেশে সরকারি চাকরিজীবীদের দুর্নীতির ব্যাপকতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। শুধু আইএমএফ নয়, সরকারি চাকরিজীবীদের দুর্নীতি ঠেকানোর কথা জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্যরাও বলেছেন।
আইএমএফও বলেছে, উচ্চ স্তরে দুর্নীতি কার্যকরভাবে সামাল দেয়ার বিষয়ে অসম্মতি (নন-কমপ্লায়েন্স) দেখা দিলে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সম্পদের পরিমাণ নিয়মিত হালনাগাদের জন্য একটি মানসম্মত পন্থা অবলম্বন করে সরকারি কর্মকর্তাদের সম্পদ ঘোষণার প্রক্রিয়াকে শক্তিশালী করতে হবে।
দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নতির ক্ষেত্রে সুশাসন এবং দুর্নীতি রোধ ব্যাপক অবদান রাখবে বলেও মনে করে বহুপাক্ষিক ঋণদানকারী সংস্থাটি। রাজস্ব ও আর্থিক সুশাসনের উন্নতি, স্বচ্ছতা বৃদ্ধি এবং নীতি কাঠামো শক্তিশালীকরণও উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে আইএমএফ।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন