শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

নবীন নিউজ, ডেস্ক ২৬ জুন ২০২৪ ০৪:৪৮ পি.এম

ফাইল ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাতব্বর হাজী নুরুল হককে পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে খুন করার অপরাধে ৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। একইসঙ্গে আসামি মো. নান্নু মিয়াসহ অপর ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুর ১২টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ছোট ধুশিয়া গ্রামের মৃত আ. আজিজের ছেলে মো. মাছুম (৩৫), মৃত আ. লতিফের ছেলে তাজুল ইসলাম (৩২), আবদুল কাশেমের ছেলে মো. মোস্তফা (২৪), ডা. মনু মিয়ার ছেলে মো. কাইয়ুম (২৫), আবদুল ছাত্তারের ছেলে মো. কাইয়ুম (২৮), মৃত আব্দুল মালেকের ছেলে মো. তবদুল হোসেন (৪০)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ছোট ধুশিয়া গ্রামের মৃত ওয়াব আলীর ছেলে মো. নান্নু মিয়া (৪০), মৃত আলী মিয়ার ছেলে আ. মতিন মিয়া (৪০), মৃত আ. খালেক সাইদুল ইসলাম (২৪), সিদ্দিকুর রহমানের ছেলে বাবুল মিয়া (২৫), মৃত আ. লতিফের ছেলে সফিকুল ইসলাম (৩৫), মৃত নায়েব আলীর ছেলে মো. মোসলেম মিয়া (৪৫), নান্নু মিয়ার ছেলে মো. সফিকুল ইসলাম (২৮), মৃত আ. বাতেনের ছেলে মো. হেলাল মিয়া (২৫), সরু মিয়ার ছেলে মো. আউয়াল মিয়া (৩০) ও মৃত আ. মতিন মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩০)।

মামলার বিবরণে জানা যায়, স্থানীয় ফরিদ মিয়ার সহিত আসামি মাছুম মিয়ার বসত বাড়ির জায়গা-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলা অবস্থায় এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিসে আসামি মো. মাছুম মিয়ার বিরুদ্ধে রায় প্রদান করেন ভুক্তভোগী হাজী নুরুল হক। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি ভুক্তভোগী মো. নুরুল হক কুমিল্লা থেকে বাড়িতে যাওয়া পথে ছোট ধুশিয়া তবদুল মিয়া বসত ঘরের দক্ষিণ পাশে রাস্তার উপর আসামাত্র পূর্ব পরিকল্পিতভাবে ভুক্তভোগীর ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করিলে নুরুল হক ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ছোট ধুশিয়া গ্রামের মো. শরীফুল ইসলাম (২৪) বাদী হয়ে একই গ্রামের মৃত আ. আজিজ এর ছেলে আসামি মো. মাছুম মিয়াসহ ২২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা মো. ইকতার মিয়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদেরকে আটক করে আদালতে সোপর্দ করেন।

পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই ইকতার মিয়া ও এএসপি ইৎতুত মিস ঘটনার মূল রহস্য উদঘাটন করে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. মাছুম মিয়াসহ ২০ জনের নাম উল্লেখপূর্বক বিজ্ঞ আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে ২০১৬ সালের ৪ জানুয়ারি সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠনক্রমে রাষ্ট্রপক্ষে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. মাছুম মিয়াসহ ৬ জনকে মৃত্যুদণ্ড; সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং আসামি মো. নান্নু মিয়াসহ অপর ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড; সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। এছাড়াও আসামি মো. মনিরুল ইসলাম ও হিরণ মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন এবং আসামি মো. ফুল মিয়া ও মো. সেলিম রায়ের পূর্বে মৃত্যুবরণ করায় তাদেরকে মামলার দায় হইতে অব্যাহতি প্রদান করেন।

রায় ঘোষণাকালে আসামি মো. কাইয়ুম, মো. তবদুল হোসেন, নান্নু মিয়া, মতিন মিয়া, বাবুল মিয়া, সফিকুল ইসলাম, মোসলেম মিয়া, সফিকুল ইসলাম, মো. হেলাল মিয়া ও মো. আ. আউয়াল আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী এপিপি এডভোকেট মো. জাকির হোসেন বলেন আমরা আশা করছি উচ্চ আদালত উক্ত রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস।

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন