নবীন নিউজ, ডেস্ক ২৬ জুন ২০২৪ ০৪:০৫ পি.এম
গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে বিশ্ববাজারে চিনির দাম ৪০ শতাংশ কমলেও দেশের বাজারে কমেছে মাত্র ৩ শতাংশ। দেশের বাজারে চিনির দাম না কমার পেছনে জাহাজ খরচ বৃদ্ধি পাওয়া, ডলার সংকট, এলসির সীমাবদ্ধতা, ডলারের রেট এবং কাস্টমস ডিউটিকে দুষছেন ব্যবসায়ীরা।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাসভিত্তিক ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী, গত বছরের মে মাসে চিনির বৈশ্বিক গড় দামের সূচক ছিল ১৫৭ দশমিক ২ পয়েন্ট। চলতি বছরের মে মাসে এই সূচক কমে ১১৭ দশমিক ১ পয়েন্ট হয়েছে। অর্থাৎ এক বছরে সূচকের মান ৪০ শতাংশ পয়েন্ট কমেছে। এ ছাড়া ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের (আইএসও) তথ্যও বলছে, বিশ্ববাজারে ধারাবাহিকভাবে চিনির দাম কমেছে।
তবে বিশ্ববাজারের দাম কমার সুফল মিলছে না দেশের বাজারে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক বছরের ব্যবধানে দেশের বাজারে চিনির দাম কমেছে মাত্র সাড়ে ৩ শতাংশ। টিসিবি’র তথ্য অনুযায়ী, গত বছরের মে মাসে দেশের বাজারে চিনির সরকার নির্ধারিত খুচরা মূল্য ছিল ১৪০ টাকা। চলতি বছরের মে মাসে মাত্র সাড়ে ৩ শতাংশ কমে ১৩৫ টাকা হয়েছে।
ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের তথ্য বলছে, ২০২৩ সালের ৪ঠা ডিসেম্বর এক টন অপরিশোধিত চিনির মূল্য ছিল প্রায় ৭০০ ডলার। চলতি বছরের মে মাসে তা কমে ৫৩০ ডলারে নেমে আসে। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে চিনির দাম ১৭০ ডলার কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, প্রতি ডলারের দাম ১১৭ টাকা হলেও ব্যবসায়ীরা বলছেন, প্রতি ডলারের জন্য তাদের গুনতে হচ্ছে ১২৫ টাকা। প্রতি ডলার ১২৫ টাকা দরে এক টন চিনির আমদানি মূল্য হয় ৬৬ হাজার ২৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজি চিনির আমদানি মূল্য ৬৬ টাকা। এর সঙ্গে জাহাজ খরচ, আমদানি শুল্ক, ভ্যাট এবং কোম্পানির আনুষঙ্গিক খরচ যুক্ত হয়। এতে বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে তার প্রভাব পড়ছে না বলে জানান দেশের চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
কাস্টমস সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ই ফেব্রুয়ারি চিনির শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঘোষণায় অন্যান্য শুল্ক বহাল রেখে শুধু কাস্টমস ডিউটি টনপ্রতি ১ হাজার ৫০০ (অপরিশোধিত চিনির ক্ষেত্রে) থেকে কমিয়ে ১ হাজার টাকা করা হয়েছে।
পরিশোধিত চিনির কাস্টমস ডিউটি ৩ হাজার থেকে কমিয়ে ২ হাজার টাকা করা হয়েছে। ২০২৩ সালের ১লা নভেম্বর একই প্রক্রিয়ায় অপরিশোধিত চিনির কাস্টমস ডিউটি ৩ হাজার থেকে দেড় হাজার টাকা এবং পরিশোধিত চিনির ক্ষেত্রে করা হয়েছিল ৩ হাজার টাকা।
এ বিষয়ে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, দেশের কোম্পানিগুলো দাম বাড়ানোর সময় বিশ্ববাজারের অজুহাত দিয়ে থাকে। আর বিশ্ববাজারে দাম কমলে ভ্যাট, ডলার সংকট, ডিউটি ফির অজুহাত দিয়ে দেশে জিনিসের দাম কমায় না।
তিনি বলেন, কাস্টমস ডিউটি তো দেশে কমানো হয়েছে। কিন্তু তার প্রভাব তো বাজারে দেখা যায়নি। ট্যারিফ কমিশন ব্যবসায়ীদের হয়ে এনালাইসিস করে। তারা যেহেতু একটি পক্ষকে খুশি করার জন্য এনালাইসিস করে থাকেন, সেহেতু ভোক্তাদের স্বার্থ উপেক্ষিত থেকে যাচ্ছে। ট্যারিফ কমিশনের এনালাইসিস সঠিক হচ্ছে না।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন