শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আবার বিস্ফোরণের শব্দে টেকনাফে আতঙ্ক

নবীন নিউজ, ডেস্ক ২৬ জুন ২০২৪ ০২:১৯ পি.এম

ফাইল ছবি

মিয়ানমার সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে আসা মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে টেকনাফের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান জানান, দুইদিন বিকট শব্দ বন্ধ থাকলেও মঙ্গলবার বিকাল ৫টা থেকে সারারাত মিয়ানমারের ওইপার থেকে বিকট বিস্ফোরণের শব্দ এপারে শুনতে পান টেকনাফের বাসিন্দারা।

লেদা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এহসানউল হক বলেন, “আমার ছোট ভাই রমজান মিয়ানমারের মংডু টাউনশিপ এলাকায় বসবাস করছে। সকালে তার সঙ্গে মোবাইলে কথা হয়। সে জানিয়েছে, মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া গ্রামে ব্যাপক যুদ্ধ চলছে।”
মংডু শহরের নাফনদী দিয়ে প্রবেশ পথ খায়েনখালী খাল। ওই খালের মোহনায় মঙ্গলবার বিকালের পর থেকে রোহিঙ্গাদের জড়ো হতে দেখা গেছে। রাতে মংডু শহরের আশপাশের প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ পরিস্থিতিতে মংডু শহরের কয়েকটি গ্রামের আশেপাশে এলাকা থেকে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করবে বলে সীমান্তের লোকজন আশঙ্কা প্রকাশ করেছেন।

এহসানুলও তার ভাইয়ের বরাতে বলছিলেন, “বর্তমানে যেখানে হামলা হচ্ছে, সেখানে অধিকাংশ রোহিঙ্গা নাগরিকের বসবাস। তাদের উল্লেখযোগ্য একটি অংশ নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের টেকনাফে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন।”

টেকনাফের বাসিন্দা জেলে সমিতির সভাপতি আবদুল গণি বলেন, “নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া গ্রাম। বিস্ফোরণের শব্দ আসছে ওইসব গ্রাম থেকেই।

“শব্দ শুনে স্থানীয় লোকজন বলছেন, মর্টার শেল ও শক্তিশালী গ্রেনেড থেকেই এমন শব্দ আসছে।”

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, “দুইদিন বন্ধ থাকার পর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তবে রোহিঙ্গা অনুপ্রেবশ ঠেকাতে সীমান্ত এলাকার লোকজনকে সর্তক থাকতে বলা হয়েছে।”

পাশাপাশি নাফনদী ও সীমান্তে কোস্টগাড এবং বিজিবির সদস্যরা কড়া নজরদারিতে রয়েছেন বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।”

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান।

নবীন নিউজ/এফ 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন