নবীন নিউজ, ডেস্ক ২৬ জুন ২০২৪ ০১:২৯ পি.এম
আষাঢ়ী বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক; তাতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
বুধবার (২৬ জুন) সকাল ১০টার পর ঝড়া এ বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হয়। ইঞ্জিনে পানি যাওয়ায় যানবাহন বিকল হওয়ার ঘটনা দেখা গেছে।
বেলা ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ঢাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময় রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমণ্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, হাতিরঝিল, মিরপুর, গুলিস্তান ও নিউ মার্কেট এলাকায় বৃষ্টি হয়েছে। তাতে বিভিন্ন সড়কের পাশাপাশি অলিগলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা।.
মিরপুরের ১৪ নম্বর থেকে ১০ নম্বর যাওয়ার সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। বিআরটিএ কার্যালয়ের সামনের সড়কের ফুটপাত ডুবে গেছে পানিতে। ওই সড়কে যানবাহন চলাচল কমে গেছে। অনেক দোকানপাটও বন্ধ দেখা গেছে।
মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের সড়কেও জমেছে পানি। কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে ফুটপাতও। সড়কে থাকা নিষ্কাশন নালার মুখ বন্ধ হয়ে অনেক জায়গায় পানি যেতে দেরি হচ্ছে। ওই নালা পরিষ্কার করতে দেখা গেছে সিটি করপোরেশনের কর্মীদের।
মিরপুর ১০ নম্বরে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য বেলা সাড়ে এগারোটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে পানি আরও বেশি ছিল। এখন কিছুটা কমেছে।"
বৃষ্টিতে বনানীর আর্মি স্টেডিয়াম ও নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়ক এবং ধানমণ্ডির সড়কে পানি জমেছে। জলাবদ্ধতার কারণে বিমানবন্দর সড়কের কাকলী থেকে বনানী ফ্লাইওভার পর্যন্ত যানজট দেখা দিয়েছে।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন