নবীন নিউজ, ডেস্ক ২৫ জুন ২০২৪ ১০:৫৫ এ.এম
রাজধানীর যাত্রাবাড়ীতে এক পুলিশ কর্মকর্তার বাবা শফিকুর রহমান ও মা ফরিদা ইয়াসমিনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রায় এক সপ্তাহ কেটে গেছে। তবে এই দম্পতি হত্যাকাণ্ডের তদন্তে এখনো কূলকিনারা করতে পারেনি পুলিশ৷
আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, খুনিরা পূর্ব পরিচিত। পরিকল্পিতভাবে তাদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। হত্যাকাণ্ডেটি ভিন্ন খাতে প্রবাহিত করতে খুনিরা নাটক সাজালেও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আলোচিত এ ঘটনায় আশপাশের ফুটেজ মিললেও বাসার ভেতরে সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া সম্ভব হয়নি। ফলে খুনিরা কীভাবে এসেছে, কারা খুন করেছে এবং কীভাবে চলে গেছে সে ব্যাপারে কোনো ধরনের তথ্য পায়নি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এ হত্যাকাণ্ডের পর পুলিশ ট্রিপল নাইনে কল পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহ উদ্ধারের সময় নিচতলার পার্কিংয়ে শফিকুর রহমানের এবং দ্বিতীয় তলায় বেডের মশারির ভেতরে তার স্ত্রী ফরিদার মরদেহ পায়। এসময় শফিকুরের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। অন্যদিকে তার স্ত্রীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছিল ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। যা সুরতহাল প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।
পুলিশ ধারণা করছে, এই হত্যাকাণ্ডেটি পূর্ব পরিচিতরাই ঘটিয়েছে৷ যাদের সাথে পূর্ব কোনো শত্রæতা ছিল। সেই জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিচতলা ও দোতলায় লাশ পাওয়া গেলেও চারতলা পর্যন্ত পায়ের রক্তাক্ত ছাপ দেখা গেছে। ফরিদা ওই সময় ঘুমিয়ে ছিলেন আর শফিকুর হয়ত ফজর নামাজ পড়ে বাসায় ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তবে তদন্ত সংশ্লিষ্টদের কাছে পরিবারের লোকজন অভিযোগ করেছেন, এ দম্পতির ফেনীতে জমিজমা রয়েছে। তা নিয়ে তাদের আত্মীয়-স্বজনদের সাথে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডে ঘটানো হয়েছে কি না তা তারা মাথায় রেখে তদন্ত করছেন। যদিও এখনো কতজন আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা বলছে না পুলিশ।
পরিবার সূত্রে পুলিশ জানতে পেরেছে, হত্যার শিকার শফিকুর রহমান জনতা ব্যাংকের সাবেক গাড়িচালক। সম্প্রতি তিনি যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার পশ্চিম মোমেনবাগের আড়া বাড়ি বটতলায় একটি চারতলা বাড়ি তৈরি করে বসবাস করে আসছিলেন। সেই বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন তিনি ও তার স্ত্রী। বাড়ির নিচতলার এক পাশ এবং তিন ও চার তলা ভাড়া দিয়ে সংসার চালাতেন।
তাদের একমাত্র ছেলে পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) উপপরিদর্শক (এসআই) আল আমিন ওরফে ইমন। তিনি তার স্ত্রীকে নিয়ে সেই বাসায় পরিবারের সাথেই থাকতেন। গত বুধবার আল আমিন তার দাদাবাড়ি ফেনী বেড়াতে যান। অন্যদিকেও তার স্ত্রীও বাবার বাড়িতে চলে যান। ফলে বাড়িতে কেউ ছিল না।
হত্যার শিকার শফিকুরের জামাতা আরিফুর রহমান ওরফে বাপ্পী গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, ফেনীর দাগনভূঞার রামচন্দ্রপুরে জমিজমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তাছাড়া হত্যাকারীরা ঘটনাটিকে ভিন্ন খাতেও প্রবাহিত করার চেষ্টা করেছে। কারণ আলমারির কাপড় চোপড় এলোমেলো ছিল। তারা এই ঘটনাটিকে ডাকাতি বলেও নাটক সাজিয়েছে। কিন্তু পারেনি। কারণ সেই বাসার কিছুই খোয়া যায়নি। ফলে সন্দেহটা পরিচিতজনদের প্রতি একটু বেশি পুলিশের।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন