শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

এক মাস পর বন্ধ হয়ে যাবে কক্সবাজার স্পেশাল ট্রেন

নবীন নিউজ, ডেস্ক ২৪ জুন ২০২৪ ০৯:৫৩ এ.এম

ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার রুটের কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেনটি স্থায়ী করে নিয়মিত চালু রাখার দাবিতে রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

গতকাল রোববার সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতারা এ স্মারকলিপি দেন। সে সময় ট্রেনটি বন্ধ না করার আশ্বাস দেন রেলওয়ে মহাপরিচালক সরদার শাহাদাত আলী।

স্মারকলিপিতে বলা হয়, রেলসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন রেলপথ নির্মাণ হয়েছে। কিন্তু শুধু রাজধানীবাসীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ঢাকা-কক্সবাজার রুটে দুটি ট্রেন সার্ভিস চালু করা হয়। চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের জনগণ এ সেবা থেকে বঞ্চিত। এতে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে।

এমন পরিস্থিতিতে গত ঈদুল ফিতরে চট্টগ্রাম-কক্সবাজার রুটে কক্সবাজার স্পেশাল নামে একটি ট্রেন সার্ভিস চালু করা হয়, যা অল্প সময়ে যাত্রীবান্ধব হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

স্থানীয় রেল প্রশাসনের মাঠ জরিপ প্রতিবেদনের ভিত্তিতে সময়সীমা দুদফা বাড়ায়। তখন বাস মালিকরা ওই রুটে ভাড়া ১০০ টাকা পর্যন্ত কমিয়ে আনতে বাধ্য হয়। তার পরও যাত্রী পাওয়া যাচ্ছিল না। এমন সময়ে অদৃশ্য কারণে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, দেশের আন্তঃনগর ট্রেন সার্ভিসগুলোর মধ্য ঢাকা-কক্সবাজার এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রী বেশি, তাই আয়ও বেশি। এ ছাড়া ঢাকা থেকে মাত্র দুটি রেল চালালে নির্মাণ ব্যয় উঠবে না। এতে রেলের লোকসানের বোঝা বাড়বে।

স্মারকলিপি গ্রহণ করে রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী বলেন, ঈদ স্পেশাল ট্রেনটি বন্ধ হবে না। ট্রেনটিকে নিয়মিত চলাচলে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।

সে সময় আরও উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক এস এম সালাহ উদ্দিন, যাত্রী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান তাওহিদুল হক লিটন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, মো. আওলাদ হোসেন, মনজুর হোসেন প্রমুখ।

এদিকে গতকাল রোববার সন্ধ্যায় রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম কক্সবাজার স্পেশাল ট্রেনটি আরও একমাস চালু রাখার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল (২৪ জুন) পর্যন্ত ট্রেনটি চালানোর কথা ছিল। আরও এক মাস চালানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে সকালে ট্রেনটি বন্ধ হওয়ার খবরে সংবাদ সম্মেলনের ডাক দেয় চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজ। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দেয় তারা। ট্রেনটি বন্ধ হলে আগামীকাল ২৫ জুন থেকে চট্টগ্রাম রেলপথ অচল করে দেওয়ার হুমকিও দেন নাগরিক সমাজের নেতারা।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা, সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম সরোয়ার কামাল, স্থপতি আশিক ইমরান, নাগরিক ফোরামের মহাসচিব মো. ইদ্রিস, নাজনীন সরওয়ার কাবেরী প্রমুখ।

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন