নবীন নিউজ, ডেস্ক ২৩ জুন ২০২৪ ১০:২৪ এ.এম
পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের আট দিন পর তপু হোসেন (১৫) নামে এক কিশোরের টুকরা করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে পৌর শহরের মশুরিয়াপাড়া ক্যাপ্টেন খানের গলির অরন্য ছাত্রাবাসের ৩০৫নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তপু মশুরিয়াপাড়া এলাকার কাশেম হোসেনের ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কশপে (কারখানায়) মিস্ত্রির সহকারি হিসেবে কাজ করতো।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মশুরিয়াপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে আলিফ হোসেন (১৬) ও মনিরুজ্জামান (২২) নামে দুইজনকে আটক করেছে।
নিহত তপুর চাচাতো ভাই রাজু হোসেন বলেন, গত ১৫ জুন তপু নিখোঁজ হয়। এরপর তপুর মোবাইল থেকে তার বাবা কাশেম হোসেনকে ফোন দিয়ে জানানো হয় তপুকে আটকে রাখা হয়েছে। ১০ হাজার টাকা পাঠালে তাকে ছেড়ে দেয়া হবে। কাশেম হোসেন ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশে পাঠায়। এরপর থেকে তপুর ফোন বন্ধ পাওয়া যায়।
শনিবার বিকেলে ছাত্রাবাসের কয়েকজন ছাত্র ঈদ শেষে বাড়ি থেকে ফিরে কক্ষের সামনে গেলে দুর্গন্ধ পায়। এ সময় তারা ছাত্রাবাসের মালিক টিপু হোসনকে ডেকে আনেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বাক্সের ভেতর থেকে তপু হোসেনের মরদেহ উদ্ধার করে।
পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, ধারণা করা হচ্ছে তপুকে হত্যার পর লাশ কয়েক টুকরা করে বাক্সের মধ্যে রেখেছিল দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন