শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

দক্ষিণ এশিয়ার দ্বিতীয় ব্যয়বহুল শহর ঢাকা

নবীন নিউজ, ডেস্ক ২১ জুন ২০২৪ ০১:১১ পি.এম

ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। আর প্রথম অবস্থানটি নিয়েছে ভারতের মুম্বাই। সম্প্রতি প্রকাশিত ‘মার্সার কস্ট অব লিভিং সার্ভে-২০২৪’ থেকে এ তথ্য জানা গেছে।

বিদেশিদের জন্য প্রতি বছর বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে থাকে মার্সার। চলতি বছরের তালিকায় দেখা গেছে, শীর্ষে রয়েছে হংকং। এ তালিকায় ১৪০ নম্বরে রয়েছে ঢাকা, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। গত বছর প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫৪ নম্বরে। সেই হিসেবে এ বছর ব্যয়ের দিক থেকে ১৪ ধাপ এগিয়েছে ঢাকা।

অন্যদিকে, তালিকার ১৩৬ নম্বরে জায়গা নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম হয়েছে মুম্বাই। এ বছরের তালিকায় ভারতের আরও বেশ কয়েকটি শহর স্থান পেয়েছে। যেমন- দিল্লির অবস্থান ১৬৫তম, চেন্নাই ১৮৯তম, বেঙ্গালুরু ১৯৫তম, হায়দরাবাদ ২০২তম, পুনে ২০৫তম, কলকাতা ২০৭তম।

এছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শহরগুলোর মধ্যে শ্রীলংকার রাজধানী কলম্বো ১৯০তম ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অবস্থান ২২৪তম।

তবে বিশ্বের ২২৬টি শহর নিয়ে করা এ তালিকায় নেই এশিয়ার আফগানিস্তান, ভূটান, মালদ্বীপ ও নেপালের কোনো শহরের নাম। তালিকায় শীর্ষে রয়েছে হংকং। শহরটি গত বছর এবং তার আগের বছরেও শীর্ষে ছিল। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর।

এ তালিকায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রয়েছে ৭ম অবস্থানে। আর যুক্তরাজ্যের লন্ডন রয়েছে ৮ম অবস্থানে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নিয়ে এই তালিকা প্রস্তুত করেছে মার্কিন ফিন্যান্সিয়াল সার্ভে কোম্পানি মার্সার। বিবেচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে- পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদনের পেছনে ব্যয়।

বিশ্বের শীর্ষ ১০ ব্যয়বহুল শহর
১. হংকং
২. সিঙ্গাপুর
৩. জুরিখ, সুইজারল্যান্ড
৪. জেনেভা, সুইজারল্যান্ড
৫. বাসেল, সুইজারল্যান্ড
৬. বের্ন, সুইজারল্যান্ড
৭. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
৮. লন্ডন, যুক্তরাজ্য
৯. নাসাউ, বাহামা
১০. লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

নবীন নিউজ/এফ 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন