বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

৯ বছরে বিপিসির মুনাফা ৫৭ হাজার ৩৮৮ কোটি টাকা

নবীন নিউজ, ডেস্ক ২০ জুন ২০২৪ ১০:০৭ এ.এম

সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি তেল বিক্রি করে গত ৯ বছরে মুনাফা করেছে ৫৭ হাজার ৩৮৭ কোটি ৬৮ লাখ টাকা।

বিপিসি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে গত দুই মাসে দুই দফা তেলের দাম ‘সমন্বয়ের’ নামে বৃদ্ধি করেছে। অর্থনীতিবীদরা বলছেন, মূলত তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানোর কারণে দেশে মূল্যস্ফীতি কমছে না। 

অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘অর্থনৈতিক সমীক্ষা-২০২৪’ এ বিপিসির মুনাফার এই চিত্র তুলে ধরা হয়েছে। পরিসংখ্যানে দেখানো হয়েছে, বিপিসি ২০১৪-২০১৫ অর্থবছর থেকে ২০২৩-২০২৪ অর্থবছর মোট ১০ অর্থবছরে শুধুমাত্র ২০২১-২০২২ অর্থবছর বাদে আর সব বছরে তেল বিক্রি করে প্রচুর মুনাফা করেছে। যেমন- ২০১৪-২০১৫ অর্থবছরে বিপিসির মুনাফা হয়েছে ৪ হাজার ১২৬ কোটি টাকা। 

চিত্রে আরও দেখা যায়, ২০১৫-২০১৬ অর্থবছরে মুনাফার পরিমাণ ছিলো ৯ হাজার ৪০ কোটি টাকা। একইভাবে ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ অর্থবছরে মুনাফার পরিমাণ ছিল যথাক্রমে ৮ হাজার ৬৫৩ কোটি ৪০ লাখ টাকা এবং ৫ হাজার ৬৪৪ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৮-২০১৯ তে ৪ হাজার ৭৬৮ কোটি ৪২ লাখ টাকা। ২০১৯-২০২০ তে ৫ হাজার ৬৬ কোটি ৫৪ লাখ টাকা।

একইভাবে ২০২০-২০২১ অর্থবছরে বিপিসি মুনাফা করেছে সর্বোচ্চ ৯ হাজার ৫৫৯ কোটি ৪৫ লাখ টাকা। এরপরের অর্থবছরে শুধু প্রতিষ্ঠানটি  এক হাজার ৯৮৩ কোটি ৩৯ লাখ টাকা লোকসান দিয়েছিল। কিন্তু ২০২২-২০২৩ আবার মুনাফা ধারায় ফিরে আসে বিপিসি। এ বছর মুনাফা হয়েছিল ৫ হাজার ৬৫৩ কোটি ৯৫ লাখ টাকা। চলতি ২০২৩-২০২৪ বছরে বিপিসির মুনাফা ধরা হয়েছে ৪ হাজার ৮৭৫ কোটি ৪০ লাখ টাকা।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নভেম্বর ২০১৪ থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস পায় বিপিসিকে এখন আর সরকারের ভর্তুকি দেওয়া লাগছে না। তবে ২০২১-২০২২ অর্থবছরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপিসি সেই বছর ২ হাজার ৭০৫ কোটি ৬৪ লাখ টাকা লোকসান দেয়েছিল।

উল্লেখ্য, দেশে প্রতি বছর জ্বালানি তেলের চাহিদা ৬৫ লাখ টন। এর আবার ৭৩ শতাংশ ডিজেল দ্বারা পূরণ করা হয়। ডিজেলের প্রায় পুরোটা বিদেশ থেকে আমদানি করা হয়। তবে অকটেনের চাহিদার অর্ধেকের বেশি এবং পেট্রোলের পুরোটাই দেশে উৎপাদিত হয়। তাই দেশে উৎপাদিত এই দুই পণ্যের দাম বাড়ানোকে অনেকে অযৌক্তিক এবং অন্যায় বলেছেন।

বিশেষজ্ঞরা বলেছেন, প্রতি লিটার জ্বালানি তেলে সরকার ৩০ থেকে ৩২ শতাংশ ভ্যাট ও ট্যাক্স নেয়। তাই বর্তমান বাস্তবতায় দেশের জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এটি আরও কমিয়ে দেওয়া যায়। এর ফলে ভোক্তাদের যেমন একটু সাশ্রয় পাবে, তেমনি দেশে মূল্যস্ফীতি হার কমে আসবে।

জানা গেছে, গত ৯ মাস ধরে দেশে মূল্যষ্ফীতি ৯ শতাংশের ওপরে অবস্থান করছে। অন্যদিকে, খাদ্য মূল্যস্ফীতির হার ১০ ভাগ অতিক্রম করেছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন