নবীন নিউজ, ডেস্ক ১৬ জুন ২০২৪ ১১:৫০ এ.এম
রাত পেরুলেই মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর এই উপলক্ষ্যে এখনও রাজধানী ছাড়ছে বেশির ভাগ মানুষেআর এই সময়টিকে কেন্দ্র করে চলে বাস ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থে টিকিট বিক্রয়।
রাজধানীর ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথে ২৫০ থেকে ৩৫০ টাকা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। কাউন্টার থেকে বাস ছেড়ে যেতে ৪০ থেকে ৬০মিনিট পর্যন্ত সময় নিচ্ছে।
আজ রোববার (১৬ জুন) ফুলবাড়িয়া বাস টার্মিনালে গিয়ে এ চিত্র দেখা যায়।
যাত্রীরা বলছেন, বাধ্য হয়ে তারা বাড়তি টাকা দিয়ে বাড়ি ফিরছেন। পরিবহনকর্মীরা বলছেন, ফেরার সময় বাস ফাঁকা থাকে। সে কারণে ঈদ করতে তারা কিছু টাকা বাড়তি আদায় করছেন।
ঈদ ছাড়া অন্য সময়ে ঢাকা-বরিশাল সড়কপথে বাসের ভাড়া নন এসি ৫০০ টাকা। এখন নন এসি ৮০০ টাকা ৯০০ টাকা। এসি ৮০০ টাকার ভাড়া ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকা।
আনন্দ পরিবহন ও ইলিশ পরিবহনের বাস কাউন্টার থেকে সকাল ৯ টার দিকে ঢাকা–বরিশালগামী নন-এসি বাসের টিকিট ৮০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। সেখান থেকে ১ হাজার ৬০০ টাকা দিয়ে দুটি টিকিট কাটেন মো. আব্দুর রাজ্জাক রবিন নামের এক ব্যক্তি।
বেসরকারি একটি সংস্থায় কর্মরত মো. আব্দুর রাজ্জাক রবিন বলেন, কয়েক জায়গায় ঘুরলাম। টিকিট পাচ্ছিলাম না। এখানে পেলাম। বেশি ভাড়া নিলেও তো কিছু করার নেই। তাই ৫০০ টাকার টিকিট ৮০০ টাকা দিয়ে যাচ্ছি।
বেশি ভাড়ার বিষয়ে জানতে চাইলে ওই কাউন্টারের সুপার ভাইজার মো. মালেক পরিচয়ে এক ব্যক্তি বলেন, ফেরার সময় যাত্রী পাওয়া যায় না। রাস্তার খরচ ও তেলের খরচ, বাস ফাঁকা নিয়ে আসতে হয়। তাই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
একই কথা বললেন দক্ষিণাঞ্চলে চলাচলকারী ইলিশ পরিবহনের চালক আবদুস সামাদ। তারাও ঢাকা থেকে বরিশাল রুটে ৮০০ টাকা ভাড়া নিয়েছেন।
অন্যপথেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। রাজধানীর বংশাল থেকে গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশে এ টার্মিনালে পরিবার নিয়ে আসেন জমির উদ্দীন। তিনি ইমাদ পরিবহন থেকে পরিবারের সবার জন্য ৪ টি টিকিট কাটেন। তাদের কাছ থেকে ৩২০০ টাকা রাখা হয়েছে। জমির উদ্দীন বলেন, এই পাসে আমরা নিয়মিত গোপালগঞ্জ যাই। তখন ৫০০ টাকা করে রাখা হতো। এখন ৮০০ টাকা করে রাখা হচ্ছে। ৪ জনের টিকিটে ১ হাজার ২০০ টাকা লাগলো।
ইলিশ পরিবহনের চালকের সহকারী বলেন,ঢাকা থেকে বের হওয়ার মুখে যানজট থাকে। এ কারণে নির্দিষ্ট সময়ে গাড়ি ছাড়া যাচ্ছে না।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন