মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

কক্সবাজার নাফ নদীর সেই ‘যুদ্ধজাহাজ’ এখন কোথায়?

নবীন নিউজ, ডেস্ক ১৬ জুন ২০২৪ ০৯:২৪ এ.এম

ফাইল ছবি

টানা তিন দিন ধরে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ওপারে মিয়ানমারের জলসীমায় অবস্থান করা যুদ্ধজাহাজটি শনিবার(১৫ জুন) সকাল থেকে আর দেখা যাচ্ছে না।

পাশাপাশি শুক্রবার সকাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে আর কোনো বিস্ফোরণের বিকট শব্দ শোনতে পাননি টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা।

বঙ্গোপসাগরের দ্বীপ সেন্ট মার্টিন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সেন্ট মার্টিন স্পিডবোট ও লাইফবোট সমবায় সমিতির সভাপতি মো. খোরশেদ আলম বলেন, “শুক্রবার সন্ধ্যার দিকে টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে জলসীমার মিয়ানমারের অংশে জাহাজটি ছিল। এটি শনিবার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। রাতের কোনো সময় এটি স্থানগ করেছে।

“একই সঙ্গে শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত সীমান্তের ওই পাড় থেকে গোলাগুলি বা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি”, বলেন ইউপি সদস্য।

বুধবার দুপুর থেকে নাফ নদীর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বিপরীতে মিয়ানমারের নিকটবর্তী দেখা মিলে একটি বড় আকারের জাহাজ। এরপর বুধবার রাত ৯টা থেকে এপারে ভেসে আসতে থাকে বিস্ফোরণের বিকট শব্দ।

এদিন টানা ৩ ঘণ্টা বিকট শব্দ এপারের সীমান্তের লোকজন শোনেছেন। এরপর থেমে থেমে শব্দ শোনা গেছে রাতভর।

বৃহস্পতিবার (১৩ জুন) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত আবারও বিস্ফোরণ ও গোলাগুলির শোনা যায়। এদিন সকালের পর সেই বড় ‘যুদ্ধজাহাজটি’ দক্ষিণ দিকে সরে গিয়ে নাফ নদী ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে অবস্থান করতে দেখা যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে অস্থির পরিস্থিতির কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

“এ কারণে সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সেন্ট মার্টিন যাতায়াত করছে। সাগরের ওই পথে পাঠানো হয়েছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী জাহাজও”, বলেন ইউএনও।

নবীন নিউজ/এফ 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন