নবীন নিউজ, ডেস্ক ১৫ জুন ২০২৪ ১২:৪৩ পি.এম
ঈদুল আজহা উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় বেড়েছে মানুষের। টিকিট এখন কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। যাত্রা শুরুর এক ঘণ্টা আগে দেওয়া হয় এসব টিকিট। তবে তারও বহু আগে থেকে কমলাপুর স্টেশনের কাউন্টারে অবস্থান করছেন কমিউটারের যাত্রীরা। সবারই দীর্ঘ অপেক্ষা, টিকিট কেটে আসন পাওয়ার।
শনিবার (১৫ জুন) ঢাকা রেলওয়ে স্টেশনে সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়। দীর্ঘ লাইন দাঁড়িয়ে হলেও ঈদ করতে বাড়ি যেতে চান যাত্রীরা।
ঢাকা থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৮টি কমিউটার ট্রেন দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করে। এইসব ট্রেনের টিকিট যাত্রা শুরুর আগে বেসরকারি কাউন্টার থেকে দেওয়া হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরুর ২ ঘণ্টা আগে ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ টিকিট স্ট্যান্ডিং হিসেবে বিক্রি করা হয়।
সকালে কথা হয় আন্তঃনগর ট্রেনের কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সঙ্গে। তারা বলেন, বসার সিট না পেলেও তারা দাঁড়িয়ে হলেও বাড়ি যেতে চান। তবে তারা অনেকেই জানেন না আন্তঃনগর ট্রেনের শুধু শোভন শ্রেণির ২৫ শতাংশ টিকিট দেওয়া হবে। এতে অনেকে ফিরেও গেছেন টিকিট না পেয়ে।
তিতাস কমিউটার ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাবেন খলিলুর রহমান। তিনি জানান, তিতাস ট্রেনের টিকিটের কোনও লিমিট নাই। এরা যতক্ষণ পারবে টিকিট বিক্রি করে যাবে।
কর্ণফুলী কমিউটার (৪) ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ৮টা ৪৫ মিনিটের ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে সেটি ছেড়ে যেতে পারেনি সঠিক সময়ে। ১০ মিনিট বিলম্ব নিয়ে ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি ঢাকা স্টেশন ত্যাগ করে।
চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেন ছাড়ার আগে কথা হয় যাত্রী কামাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করে টিকিট পেয়েছি। এখন চিন্তামুক্ত। দেরি হলেও বাড়ি পৌঁছাতে পারবোই।
আন্তঃনগর ট্রেনের কাউন্টারের লাইনে দাঁড়িয়ে জামালপুরগামী যাত্রী নাহিদ হোসেন বলেন, ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেয়। তবে অনেক সময় পাওয়া না পাওয়ার একটা বিষয় থাকে। এখন একটা স্ট্যান্ডিং টিকিট পেলেই হলো।
উল্লেখ্য, টিকিট কালোবাজারি রুখতে এবার রমজানের ঈদ ও কোরবানির ঈদ দুই বারই শতভাগ টিকিট অনলাইনে ছেড়েছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের চাহিদা বিবেচনায় ট্রেনগুলোতে অতিরিক্ত ১৬২টি যাত্রীবাহী কোচ যুক্ত করা হয়েছে। এর বাইরে
বুধবার (১২ জুন) থেকে ১০ জোড়া (২০টি) ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু করেছে।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন