প্রথমে ‘সাদিয়া আক্তার’ নামে একটি ইমো অ্যাকাউন্ট খুলে করেন অন্য নারীর অ্যাকাউন্ট হ্যাক। হ্যাক করা আইডি ফিরিয়ে দিতে দাবি করতেন টাকা । পরে ভুক্তভোগীর করা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত।
সাজা পাওয়া ওই যুবকের নাম মো. রাজু আহম্মেদ (২৭)।
রাজশাহীতে নারী সেজে এক গৃহবধূর ইমো অ্যাকাউন্ট হ্যাক করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আজ মঙ্গলবার এ রায় দিয়েছেন।
তিনি নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ইসমত আরা এসব তথ্য জানিয়েছেন।
আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, রাজু ‘সাদিয়া আক্তার’ নামে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। এই অ্যাকাউন্ট থেকে তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের এক নারী ও তাঁর প্রবাসী ভগ্নিপতির ইমো অ্যাকাউন্ট হ্যাক করেন। হ্যাক করা আইডি ফিরিয়ে দিতে তিনি ওই নারীর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২২ সালের ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর বিষয়টি তদন্তের জন্য নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। পুলিশ তদন্ত করে আসামির পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০২৩ সালের ১৩ মার্চ রাজুকে আটক করে। এরপর সেদিনই পুলিশ বাদী হয়ে রাজুর বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে।
আদালতের রায়ে বলা হয়েছে, আসামি রাজুর বিরুদ্ধে আনা অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে দোষী সাব্যস্ত করে আইনের ২৩(২) ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ২৪(২) ধারায় রাজুকে তিন বছর সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়ে।
এই বিষয়ে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পিপি ইসমত আরা বলেন, রাজু নারী সেজে অপর এক নারীর ইমো অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন। আদালতে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন