নবীন নিউজ, ডেস্ক ১৪ জুন ২০২৪ ১০:০৯ এ.এম
ঈদ যত ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ততই যানবাহনের সংখ্যা বাড়ছে। অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে মুলত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৪ জুন) ভোর থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে।
এদিকে, অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। গাড়ির ধীর গতি ও আজ সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
খোলা ট্রাকে সিরাজগঞ্জগামী হেকমত আলী বলেন, আজ ভোরে তিন ঘণ্টার মতো গাজীপুরের চন্দ্রায় দাঁড়ানো ছিলাম বাসের জন্য। কোনো গাড়িতে উঠতে না পারায় বাধ্য হয়ে খোলা ট্রাকে বাড়ি ফিরছি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খুব কষ্ট হচ্ছে, গরমও লাগছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজেদুর রহমান জানান,গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করে এই মহাসড়কে। মহাসড়কের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে, কেউ মারা যায়নি। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যাওয়ায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। মহাসড়কে পর্যাপ্ত পুলিশ কাজ করছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন