শনিবার ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও লোকাল বাস নিয়ে ডিএমপির হুঁশিয়ারি

নবীন নিউজ, ডেস্ক ১৩ জুন ২০২৪ ১২:৫৪ পি.এম

সংগৃহীত

আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো হতে শুরু করেছে মানুষ। এবারের ঈদযাত্রায় বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। সেইসঙ্গে মহাসড়কে লোকাল বাস দেখা গেলেও হবে মামলা।

বুধবার (১২ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

তিনি বলেছেন, এবারের ঈদযাত্রায় বাসে বাড়তি ভাড়া আদায় ও মহাসড়কে লোকাল বাসের চলাচল ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ। কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঢাকা থেকে লোকাল বাস মহাসড়কে যাত্রী নিয়ে নামলেই মামলা হবে।

ঈদের সময় লোকাল বাসগুলো যাত্রী নিয়ে ঢাকার বাইরে যাওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, অনেক সময় লোকাল বাসগুলোকে আটকানো যায় না। কিন্তু আটকানো না গেলেও তাদের বিরুদ্ধে মামলা হবে। এতে পরবর্তীতে ওই বাসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। রুট পারমিট শনাক্ত করতে পারলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবো।

তিনি আরও বলেন, ঈদে ছুটি শুরুর দুইদিন আগে সড়কে চাপ বাড়ে। তখন অধিকাংশ শ্রমিক ঢাকা ছাড়ে। তাদের মধ্যে সবচেয়ে বেশি থাকে পোশাক শ্রমিকরা। তারাও ঈদের এক থেকে দুইদিন আগে বাড়িতে যেতে চায়। আর ঈদযাত্রার ট্রিপ নিয়ে যেসব গাড়ি ঢাকা ছেড়ে যায় তারা আবার সঠিক সময়ে ফিরে আসতে পারে না। এই সুযোগটা গ্রহণ করে লোকাল বাসগুলো। শ্রমিকরা অনেকটা জোরজবরদস্তি করে এসব লোকাল বাসে বাড়িতে যায়।

বাড়তি ভাড়া বন্ধে পুলিশের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, প্রতিটি বাস টার্মিনালে সার্ভেইল্যান্স টিম আছে। এসব টিম বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠন করা হয়। সেখানে পুলিশ, বিআরটিএ, সিটি কর্পোরেশনের প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন। ভাড়ার তালিকা অনুযায়ী তা আদায় হচ্ছে কিনা, ভাড়া দুই থেকে তিন গুণ বেশি আদায় করা হচ্ছে কিনা অথবা বাড়তি ভাড়া নেয়া হচ্ছে কিনা এগুলো দেখভাল করেন তারা।

ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলেন, ঈদের সময় ভ্রাম্যমাণ আদালত থাকে। অযাচিত ভাড়া আদায়ের অভিযোগ এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে। বাড়তি ভাড়া নিয়ে নিয়মের ব্যত্যয় ঘটানো হলে সার্ভেইল্যান্স টিম প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কোনো পরিবহন ঈদযাত্রাকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায় করলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন