নবীন নিউজ ডেস্ক ০৪ জুন ২০২৪ ০৩:৪১ পি.এম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার পশুর হাটে এক হাটের গরু অন্য হাটে নেয়া যাবে না। কেউ যদি এক হাটের গরু অন্য হাটে নেয় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ছিনতাই মামলা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে ডিএমপি সদরদপ্তরের হাট ইজারাদারদের এক বৈঠক শেষে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
হাবিবুর রহমান বলেন, কেউ যদি এক হাটের গরু অন্য হাটে নেয়ার জন্য চেষ্টা করেন, তাহলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ। আর ঢাকার বাইরে থেকে যারা গরু আনবেন, তারা গাড়ির সামনে হাটের নাম লিখে ব্যানার টাঙাবেন।
তিনি আরও বলেন, ঢাকার ভেতরে যারা গরুর হাটে কাজ করবেন, তাদের মধ্যে ভালোভাবে সমন্বয় প্রয়োজন। বিশেষ করে জেলা প্রশাসন, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট ও পুলিশের ম্যাজিস্ট্রেট থাকবেন। এদের মধ্যে যেন যথাযথ সমন্বয় থাকে। ঢাকার ১৯টি পশুর হাটের জন্য ১৯টি সমন্বয় সভা করতে হবে। থানার ওসি, ডিসি ও ট্রাফিক পুলিশ সদস্যরা সমন্বয় করবেন।
এই ১৯টি হাটের পৃথকভাবে হোয়াটসঅ্যাপে গ্রুপ করতে হবে। প্রতিটি হাটের গ্রুপে একজন করে পুলিশ, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, হাট ইজারাদার প্রতিনিধি যুক্ত থাকবে। এতে অল্প সময়ের মধ্যেই যেকোনো ধরনের সমস্যা সমাধান করা সম্ভব হতে পারে বলেও জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, কুরবানির হাটকে কেন্দ্র করে ঢাকাবাসীর জন্য ট্রাফিক ব্যবস্থাপনা অনেক চ্যালেঞ্জের হয়ে যায়। কুরবানির হাটকে কেন্দ্র করে যেন কোনো যানজট সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে। ঈদে ঘরমুখো মানুষরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।
এছাড়াও হাটে অজ্ঞানপার্টি ও মলমপার্টির ক্ষেত্রে সজাগ থাকবে ডিবির টিম। হাট ও আশপাশে এ ধরনের কাউকে দেখামাত্রই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ জন্য হাট সংশ্লিষ্টরা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বানও করেন তিনি ।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন