নবীন নিউজ, ডেস্ক ০৩ জুন ২০২৪ ০১:৪৩ পি.এম
শেয়ার বাজারবার বার ঘুরেফিরে যেন পতনেই আটকে থাকছে । টানা দরপতনের পর গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন হলেও রবিবার (২ জুন) আবারও দরপতন হয়েছে। এদিন লেনদেনের শেষের দিকে ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনকৃত মোট ৩৯১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ২১৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। এতে এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৩.৬৬ পয়েন্টে নেমে গেছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ছয় পয়েন্ট কমে ১ হাজার ১৩৭ পয়েন্টে এবং বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭.৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে।
সূচকের পাশাপাশি রবিবার (২ জুন) ডিএসইতে লেনদেনও কমেছে। এদিন এই বাজারে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৪ কোটি ৯৯ লাখ টাকা।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২২৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫২ পয়েন্ট। এদিন সিএসইতে ৮৭ কোটি ৩১ লাখ টাকা লেনদেন হয়েছে।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল রবিবার টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো : বিচ হ্যাচারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, ফারইস্ট নিটিং, সেন্ট্রাল ফার্মা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন