কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ এবার মাত্র একজনই পরীক্ষায় অংশ নিয়েছেন। এ শিক্ষার্থীর নাম রুবিনা আক্তার।
জানা যায়, ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৮ সালে স্থাপিত হলেও ২০০৪ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ছাত্রীর সংখ্যা প্রায় শতাধিকেরও বেশি। স্কুলটিতে পাঁচজন এমপিভুক্ত শিক্ষকসহ প্রতিষ্ঠানটিতে মোট ১১ জন শিক্ষক রয়েছেন। চলমান পরীক্ষায় বিদ্যালয়টির মানবিক বিভাগ থেকে এ বছর রুবিনা আক্তার শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ১১নং কক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
এসএসসি পরীক্ষার্থী রুবিনা আক্তার বলেন, আমার আরও সাত বান্ধবী ছিল। তাদের বিয়ে হওয়ায় লেখাপড়া ছেড়ে দিয়েছে। তাই শুধুমাত্র আমি একাই পরীক্ষা দিচ্ছি। এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট তিনজন পরীক্ষা দিলেও নিয়মিত একজন পরীক্ষা দিচ্ছেন বলে জানান শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব নাজমা বেগম।
একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান থেকে একজন মাত্র শিক্ষার্থী নিয়মিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এমন প্রশ্নে করোনাকালীন সময় ও বাল্যবিবাহকে দায়ী করেছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
উপজেলার অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান মিয়া বলেন, অতীতে যা হবার হয়েছে। আগামীতে প্রতিষ্ঠানটিতে বেশি ছাত্র-ছাত্রী ও লেখাপড়ার মান উন্নয়নে কাজ করবো।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন