নবীন নিউজ, ডেস্ক ২৪ মে ২০২৪ ০৪:৫৭ পি.এম
সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছে কাঁচা মরিচের দাম। সরবরাহ ও উৎপাদন কম থাকার অজুহাতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
শুক্রবার (২৪ মে) রাজধানীর নিউমার্কেট, কারওয়ান বাজার, আজিমপুরসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, মুদি বাজারে পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে কিছু কিছু কাঁচা সবজির দাম গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ ২০০ থেকে ২২০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, গাজর ১০০ টাকা, প্রতিটি পিস লাউ ৫০ ও বাঁধাকপি ৫০ টাকা ও ফুলকপি ৫০ টাকা, টমেটো ৭০, চিচিঙ্গা ৬০, শশা ৬০, বরবটি ৮০, ঢেড়শ ৪০, পটল ৬০, কুমড়া ৩০ টাকা, কাঁচা আম ৮০ টাকা, আলু ৫৫ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, আদা ২৪০, রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, চাষের পাঙাস কেজি ২০০ থেকে ২২০টাকা, তেলাপিয়া ২২০, মাঝারি সাইজের রুই ৩৫০, ছোট সাইজের ২০০ টাকা, কই ২৫০ টাকা, পাবদা মানভেদে ৪৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, কাতলা মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
গরুর মাংসের কেজি ৮০০টাকা, খাসির মাংসের কেজি ১১০০টাকা, সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা। ফার্মের লাল ডিমের ডজন ১৫০ টাকা।
রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারে সবজি ক্রয় করতে আসা এক ক্রেতা জানান, গত বছর কুরবানির আগে কাঁচামরিচের দাম ৬০০ হয়েছিলো। এবার সেই পালা দেখতেছি। আমি গত কয়েকদিন আগে ১২০ থেকে ১৩০ টাকায় কাঁচামরিচ নিয়েছিলাম। আজকে দেখি ২০০ থেকে ২২০ টাকা চাচ্ছে। আর অন্যান্য সবজির দামও বাড়তি। কি কারার আছে, এখন চাহিদা তুলনায় কম নিচ্ছি।
এক সবজি বিক্রেতা জানান, এ সপ্তাহের কাঁচামরিচের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়ছে। যার জন্য আমরাও কম আনছি। ক্রেতারাও কম নিচ্ছে। আগে যারা ৫০০ গ্রাম নিত এখন তারা ১০০ গ্রাম নিচ্ছে। আমাদের এখানে কোন হাত নেই। আমার যে দামে ক্রয় করি কিছু লাভ করে বিক্রি করি। তবে কাঁচামরিচের দাম আরও বাড়তে পারে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন