নবীন নিউজ ডেস্ক ২২ মে ২০২৪ ০১:৪৯ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানীসহ দেশের অধিকাংশ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটগুলো ত্রুটিপূর্ণ। লক্কড়ঝক্কড় এসব লিফটে বাড়ছে দুর্ঘটনা। সম্প্রতি গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে লিফটে আটকে এক রোগীর মৃত্যুর পর হাসপাতালে লিফট সমস্যার বিষয়টি আবারো সামনে এসেছে।
রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, কোনো কোনো লিফটে বিকট শব্দ, কোনো কোনোটা আটকে যায় বা দরজায় ত্রুটি দেখা দেয়। কোনোটির আবার সবসময় দরজা খোলা থাকে কিংবা দরজা একবার বন্ধ হয়ে গেলে আর সহজে খোলা যায় না।
মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতালের দুটি ভবনে আটটি লিফট রয়েছে। তাদের সবগুলোই ত্রুটিপূর্ণ।
লিফটের অপারেটর আমিনুল ইসলাম বলেন, লিফটের অবস্থা এতটাই খারাপ যে কেউই সহজে হাত দিয়ে লিফটের দরজা খুলতে পারে। এর ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া অতিরিক্ত ব্যবহারের কারণে অতিরিক্ত গরম হয়ে লিফট আটকে যাওয়াও একটি নিত্যদিনের ঘটনা।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ২০২২ সালে ১৭ সেপ্টেম্বর ৬০ বছর বয়সী এক ক্যানসার রোগী ত্রুটিপূর্ণ লিফটের কারণে দুর্ঘটনায় মারা যান।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত সাতটি লিফট সবসময়ই ধারণক্ষমতার বেশি লোক বহন করে, যা নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি।
ঢামেক হাসপাতালের লিফট অপারেটর শাকিল মাহমুদ বলেন, প্রতিটি লিফটই অতিরিক্ত লোক বহন করে। কখনো কখনো এত ভিড় হয়ে যায় যে মানুষজনকে নেমে যেতে বাধ্য করতে হয়। কিন্তু বেশিরভাগ সময়ই লোকজন ঝুঁকি উপেক্ষা করে লিফটে চলাচল করে।
ঢামেক হাসপাতালের পিডব্লিউডির উপ-সহকারী প্রকৌশলী সামাদ আজাদ বলেন, ওভারলোডের কারণে লিফটগুলো প্রায়ই নষ্ট হয়ে যাচ্ছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরিদর্শনে গিয়ে কোনো লিফটম্যান খুঁজে পাওয়া যায়নি।
গত ৩১ মার্চ স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের একটি লিফটে আটকে যান। এ ঘটনায় তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার লিফট রক্ষণাবেক্ষণে গাফিলতি এবং অপারেটরদের প্রশিক্ষণের অভাবের ঘটনা খুঁজে পেয়েছে।
জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান গণমাধ্যকে বলেন, কিছু হাসপাতাল ২৪ ঘণ্টা লিফট ব্যবহার করে, সেখানে কখনো কখনো সমস্যা হয়। লিফট শুধুমাত্র রোগীদের ব্যবহারের জন্য। অন্যদের অপ্রয়োজনীয় ব্যবহারে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অনেক সময় অতিরিক্ত লোকের কারণে লিফট ওভারলোড হয়ে যায়।
তিনি আরো জানান, স্বাস্থ্য অধিদফতর জরুরি পরিষেবা, লিফট ও পরিষেবা ব্যবস্থাপনাসহ হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনার বিষয়ে সারাদেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে একটি জরুরি সভায় নির্দেশনা জারি করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে গত ১২ মে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজে লিফটে আটকে এক হৃদরোগীর মৃত্যু হয়। এ ঘটনার পর দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জরুরি সেবা, লিফট সেফটি সিস্টেম ও সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদফতর।
এর মধ্যে রয়েছে সব লিফট অপারেটরদের হাজিরা প্রতিদিন পরীক্ষা করা ও তাদের যোগ্যতা পুনরায় পরীক্ষা, হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণ ও সব লিফট পরীক্ষা করার জন্য পিডব্লিউডিকে চিঠি দিতেও নির্দেশনায় বলা হয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন