বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মেয়ের বিয়ের জন্য জমানো টাকা দিতে পারছে না ব্যাংক

নবীন নিউজ, ডেস্ক ২২ মে ২০২৪ ১১:০৬ এ.এম

সংগৃহীত

আইসিবি ইসলামিক ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় মেয়ের বিয়ের জন্য জমানো ১১ লাখ টাকা তুলতে পারছেন না আশিষ কুমার পাল। চেক নিয়ে বারবার ব্যাংকে গেলেও নগদ টাকা নেই বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে।

আইসিবি ইসলামিক ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা থেকে টাকা উঠাতে না পেরে অবশেষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আসেন আশিষ কুমার পাল। এখানে এসেও তিনি টাকা উঠানোর কোনো ব্যবস্থা করতে পারেননি।

আশিষ কুমার পাল বলেন, নারায়ণগঞ্জ শাখায় গিয়েছিলাম কিন্তু সেখানে চেক নিয়ে গেলে বারবার তারা ডিজঅনার করে দিয়েছে। টাকা নেই বলে আমাদের ফিরিয়ে দিয়েছে। সামনের মাসে আমার মেয়ের বিয়ে। আমি যদি টাকাটা উঠাতে না পারি, তাহলে মেয়ের বিয়েটা ভেঙে যাবে।

একইভাবে ব্যাংকে জমানো ২০ লাখ টাকা তুলতে পারছেন না বাবুবাজার শাখার শিরীন সুলতানা। তিনিও টাকার জন্য গিয়েছেন আইসিবি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে। ব্যাংকে গেলে নগদ টাকা নেই বলে তাকে ফিরিয়ে দিয়েছে। 

ক্ষোভ নিয়ে শিরীন সুলতানা বলেন, এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। মানুষ নানা সমস্যার কারণে ব্যাংকে টাকা জমা রাখে। কিন্তু আজ দুই মাস ধরে তারা আমাকে ঘুরাচ্ছে। আমার টাকা ফেরত দিচ্ছে না। এখন আমি কী করব সেটি ভেবে পাচ্ছি না।

আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ শফিক বিন আব্দুল্লাহ এ বিষয়ে বলেন, সম্প্রতি ইসলামি ধারার ব্যাংক নিয়ে নেতিবাচক আলোচনা তৈরি হয়েছে গ্রাহকদের মাঝে। সেই কারণে গত চার মাসে ৫২ কোটি টাকা গ্রাহকরা উত্তোলন করে নিয়েছেন। এ কারণেই ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, যখনই ইসলামি ধারার ব্যাংকগুলো নিয়ে নেতিবাচক আলোচনা শুরু হয়, তখনই গ্রাহকরা তাদের আমানত তুলে নিতে শুরু করেন। কিন্তু আমরা ইসলামি গ্রুপের অংশ না। আমরা স্বাধীন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে আইসিবি ইসলামিক ব্যাংক ১ হাজার ৮২৩ কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে। ব্যাংকটির ৭৯০ কোটি ৪০ লাখ টাকা ঋণের ৮৭ শতাংশই খেলাপি। 

গুরুতর তারল্য সংকটে পড়ে গত ৩১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে জামানতমুক্ত তারল্য সহায়তা হিসাবে ৫০ কোটি টাকা চেয়েছিল আইসিবি ইসলামিক ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কাছে ইতোমধ্যে ব্যাংকটির ৪২৫ কোটি টাকা দেনা থাকায় আবেদনের দুই সপ্তাহ পর তা প্রত্যাখ্যান করা হয়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন