নবীন নিউজ, ডেস্ক ১৪ মে ২০২৪ ১২:৫৬ পি.এম
বাণিজ্য মন্ত্রণালয় মতামত গ্রহণের জন্য অত্যাবশকীয় পণ্য আইন-২০২৪ এর খসড়া প্রকাশ করেছে ।
মঙ্গলবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের এক নোটিশসহ খসড়াটি বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়।
নোটিশে বলা হয়েছে, ‘দ্য কন্ট্রোল অব এসেনসিয়াল কমোডিটিজ অ্যাক্ট-১৯৫৬’ অনুযায়ী বাংলায় অত্যাবশ্যকীয় পণ্য আইন-২০২৪ প্রণয়নের লক্ষ্যে প্রস্তুতকৃত খসড়া অধিকতর মতামত দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরবর্তী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
দীর্ঘ ৬৮ বছর পর নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ায় অবশেষে ধান, চাল, গম, আটা ও আলু নিত্যপণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। তবে এবারও স্বীকৃতি পাচ্ছে না অবশ্য পানি।
আবার সাবান, কীটনাশক, ডিটারজেন্ট পাউডার, টুথপেস্ট—এগুলো সমাজের সর্বস্তরে প্রতিদিন কমবেশি ব্যবহৃত হলেও নিত্যপণ্য হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তবে নিত্যপণ্য হিসেবে বাদ পড়ছে সিগারেট, কয়লা ও কাঠ। আর যুক্ত হচ্ছে বিদ্যুৎ।
অত্যাবশ্যকীয় পণ্যের খসড়া তালিকা:
* খাদ্যদ্রব্য- ধান, চাল, গম ও আটা, আলু, বীজ ও চারা, মশুর ডাল, ছোলা, ভোজ্যতেল ও তৈলবীজ, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, চিনি, খাবার লবণ (বিট লবণ ব্যতীত), চিনি, গুড়, মাছ, মৎস্যজাত খাদ্য, মাংস, দুধ, ডিম;
* শিশু এবং রোগীর খাবার এবং অনুরূপ দ্রব্যাদি
* ওষুধপত্র, সেইসঙ্গে যা ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করা হয়
* চিকিৎসা এবং শৈল্যচিকিৎসার যন্ত্রপাতি এবং চিকিৎসা সংশ্লিষ্ট যন্ত্রপাতি
* কাগজ, নিউজপ্রিন্ট
* সার
* জ্বালানি তেল (পেট্রোল, ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েল)
* গ্যাস (পাইপলাইনে সরবরাহকৃত গ্যাস ও এলপিজি) ও রাসায়নিক দ্রব্যাদি;
* বিদ্যুৎ (সৌরবিদ্যুৎসহ)
* লোহা ও ইস্পাত
* সিমেন্ট
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন