মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে লিফট মেরামত করার সময় ওপর থেকে পড়ে গিয়ে মোহাম্মদ শিপন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার(২৪শে ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শিপন (৪৫) রাজধানীর পুরানা পল্টন এলাকার ইমাম ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে লিফট মেরামতের মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের কর্মীরা বলেন, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের লিফটে ত্রুটি দেখা দিয়েছিল। লিফট মেরামত করতে সকাল থেকে এক সহযোগীর সঙ্গে কাজ করছিলেন শিপন। বেলা ১১টার দিকে ষষ্ঠ তলায় কাজ করছিলেন তাঁরা।
সে সময় অসাবধানতাবশত লিফটের নিচে নামার বাটনে চাপ লেগে যায়। তখন লিফট নিচের দিকে চলে যায়। শিপন দরজায় কিছুক্ষণ ঝুলে থেকে ছিটকে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা এক রোগীর স্বজন ছন্দা বেগম বলেন, ‘আমি রোগী নিয়ে হাসপাতালের নতুন ভবনে এসেছিলাম। এ সময় বিকট শব্দ শুনে লিফটের কাছে দৌড়ে যাই। লিফটের দরজা খোলা ছিল। মোবাইলের আলো জ্বালাতেই এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মৃদুল কুমার দাস বলেন, লিফট মেরামতের সময় ওপর থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশ লাশের সুরতহাল করেছে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন