নবীন নিউজ, ডেস্ক ০৬ মে ২০২৪ ০৫:৩৬ পি.এম
শিগগিরই ব্যাংকঋণের সুদহারের সীমা তুলে নিয়ে বাজারভিত্তিক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ২০২০ সালের এপ্রিলের আগে ব্যাংক খাতে সুদহার ছিল ক্ষেত্র বিশেষে ২২ শতাংশ পর্যন্ত। তিনি বলেন, ‘সুদহারের সীমা তুলে নেওয়া হবে। ব্যাংকগুলো চাহিদা ও জোগানের ভিত্তিতে ব্যাংকঋণের সুদহার ঠিক করবে। ঋণ সুদে কোনো বিধি-নিষেধ থাকবে না।
গ্রাহক পর্যায়ে সুদহার নির্ধারণের বিদ্যমান ব্যবস্থা ‘স্মার্ট’ প্রথা উঠে যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নে বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা ফের চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এদিকে পুরোপুরি বাজারভিত্তিক হলে সুদহার আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত এপ্রিলে সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট দাঁড়িয়েছে ১১ দশমিক ১৩ শতাংশ। এর সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে গ্রাহক পর্যায়ে সুদহার দাঁড়ায় ১৪ দশমিক ১৩ শতাংশ। আগের মাস মার্চের স্মার্ট ছিল ১০ দশমিক ৫৫ শতাংশ। গত ডিসেম্বরে যা ছিল ৮ দশমিক ১৪ শতাংশ।
রোববার (৫ মে) রাজধানীর একটি হোটেলে ‘ফার্স্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স ঢাকা’ শীর্ষক দুই দিনের সম্মেলনের প্রথম দিনের এক সভায় গভর্নর আব্দুর রউফ তালুকদার বাজার ভিক্তিক সুদ হারের বিষয়ে আলোচনা করেন।
গভর্নরের কথায় স্পষ্ট হয়ে গেল যে কেন্দ্রীয় ব্যাংক ‘স্মার্ট রেট’ র্নিধারণ থেকে সরে আসলো। চলতি মাস থেকেই তা কার্যকর হতে পারে। স্মার্ট রেট উঠে গেলে সুদহার নির্ধারণে ২০২০ সালের এপ্রিলের আগের অবস্থানে চলে যাবে দেশের ব্যাংক খাত। তবে কবে নাগাদ ঋণ সুদহারের বর্তমান সীমা তুলে নেয়া হবে তার কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানাননি আব্দুর রউফ তালুকদার।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির সিদ্ধান্তের আলোকে গত ২০২৩ সালের জুলাই মাসে ‘স্মার্ট’ সুদহার চালু করে বাংলাদেশ ব্যাংক। ওই মাসটিতে প্রথমবার জুন মাসের জন্য ‘স্মার্ট’ রেট ছিল ৭ দশমিক ১০।
প্রতি ছয় মাসের ট্রেজারি বিল ও বন্ডের গড় সুদহার বের করে হিসাব করা হয় ‘স্মার্ট’ রেট। প্রতি মাসের শেষে বা প্রথম দিনে স্মার্ট সুদহার কতো হবে তা জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। যা পরবর্তী মাসে বিতরণ করা নতুন ঋণের জন্য প্রযোজ্য হবে।
প্রসঙ্গত, উচ্চ সুদের কারণে ব্যাংক খাতে খেলাপী ঋণ বেড়ে যাওয়ার পাশাপাশি ব্যবসায় খরচ বাড়ছে; এমন যুক্তি দেখিয়ে ব্যবসায়ীদের কথায় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্যাংক ঋণের সুদহার নামিয়ে সর্বোচ্চ ৯ শতাংশ ঠিক করে দেন।
ওই সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ফজলে কবির। ব্যাংক খাতে এ ঘটনা ছয়-নয় সুদহার নামে পরিচিত। সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করে আসছিলেন অর্থনীতিবিদরা। পরবর্তীতে মূল্যস্ফীতির উচ্চ হার সামাল দেয়া ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এর ঋণ নেয়ার পরে সংস্থাটির শর্তে ঋণ সুদহার ৯ শতাংশ থেকে সরে আসে বাংলাদেশ গত বছরের জুলাই মাসে।
তখন থেকেই প্রতিমাসে স্মার্ট রেট প্রকাশ করে আসছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের জুন ও জুলাইয়ে মাসে স্মার্ট সুদহার ছিল ৭ দশমিক ১০ শতাংশ, অগাস্টে তা সামান্য বেড়ে ৭ দশমিক ১৪ শতাংশ, সেপ্টেম্বরে ৭ দশমিক ২০ শতাংশ, অক্টোবরে ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ, নভেম্বরে ৭ দশমিক ৭২ শতাংশ, ডিসেম্বরে ৮ দশমিক ১৪শতাংশ, জানুয়ারিতে যা ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ, ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ এবং মার্চে ১০ দশমিক ৫৫ শতাংশ ছিলো।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন