নবীন নিউজ ডেস্ক ০৩ মে ২০২৪ ১২:১৪ পি.এম
সংগৃহীত ছবি
সারাদেশে বৃহস্পতিবার(২ মে) বিভিন্ন সময় একাধিক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ৪৮ জন।
মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত হয়েছেন। টেকেরহাট-কবিরাজপুর সড়কের তালপট্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা (৪২) ও খোকন মৃধা (৩৫), নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার (৩০) ও ছেলে কাওসার (১২)। এ ছাড়া তাদের সঙ্গে ড্রাইভারও মারা গেছে।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্যবহৃত একটি গাড়ি ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম জিয়াউল হক (৩৭)। কুমিল্লা-হাসানপুর আঞ্চলিক সড়কের মন্তলী ঝিকুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পটুয়াখালীর কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান দুলাল (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী সানজিদা বেগম ও শিশু সন্তান আরিয়ান গুরুতর জখম হয়। কলাপাড়া-কুয়াকাটার মহাসড়কের সিক্সলেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর গুলশানে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। গুলশানের শাহজাদপুর বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর আখ সেন্টারের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যান চালকের নাম আব্দুর রহিম (৩৫)।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে মো. শফিকুল ইসলাম নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার মুরাদনগরে অগ্নিকাণ্ডে দুই দিনমজুর পরিবারের চারটি ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গ্যসের চুলা থেকে সৃষ্ট আগুনে ৭টি পরিবারের ৩টি সেমিপাকা এবং ৪টি বেড়ার ঘর পুড়ে গেছে।
রাজধানীর খিলগাঁওয়ে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাবিবুর রহমান রুবেল (৩৫)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। উত্তর গোড়ান আইসক্রিম ফ্যাক্টরি গলি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পটুয়াখালীতে বালুর স্তূপ থেকে অজ্ঞাতপরিচয়ে একব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শিয়ালি এস এস ফিলিং স্টেশনের পাশে বালির স্তূপ থেকে ঐ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
যশোরের অভয়নগরে ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীর ইটের আঘাতে ইজিবাইকচালক রাজু আহমেদ (৩৫) আহত হয়েছেন।
সিলেট জজ কোর্টে আইনজীবী-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারী কনস্টেবল আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। শহরের ভুটিয়ারগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুরের গংগাচড়ায় প্রতিপক্ষের হামলায় চার শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় গংগাচড়া মডেল থানায় একটি মামলা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর সদর উপজেলার কাপ-পিরিচ প্রতীকের চারটি নির্বাচনী কেন্দ্রে ভাঙচুর চালিয়েছেন প্রতিপক্ষ মোটরসাইকেল প্রার্থীর সমর্থকরা। এতে পাঁচ সমর্থক আহত হয়েছেন।
টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাবনার সুজানগর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশের দুই সদস্য রয়েছেন।
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বজ্রাঘাতে স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। মাটিরাঙ্গার বড়নালের ইব্রাহিম পাড়ায় ঐ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ইয়াছিন আরাফাত।
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণচাষির মৃত্যু হয়েছে। উপজেলার রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়া ও মগনামা ইউনিয়নের কোদাইল্লাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ার জামাল হোসেনের ছেলে মো. আরাফাত (১৭) ও মগনামা ইউনিয়নের কোদাইল্লাদিয়া এলাকার জমির হোসেনের ছেলে মো. দিদার হোসেন (২৫)।
রাঙামাটিতে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু ও সাতজন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।
বাগেরহাটের মোংলায় বৈদ্যুতিক শক খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আলতাফ মাল।
সূত্র:- ডেইলি-বাংলাদেশ
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন