বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

তীব্র গরমে জমজমাট এসির বাজার, চাহিদা দ্বিগুণেরও বেশি

নবীন নিউজ, ডেস্ক ২৫ এপ্রিল ২০২৪ ০৫:৫৫ পি.এম

সংগৃহীত

সারাদেশে চলছে তীব্র তাপদাহ। তীব্র গরমে দেশজুড়ে বিপর্যস্ত জনজীবন। গরম বাড়ার কারণে রাজধানীসহ সারাদেশে ইলেকট্রনিক পণ্যের মার্কেট গুলো ও শোরুমে এসি, ফ্যান ও এয়ারকুলার বিক্রি বেড়েছে।শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 
অসহনীয় তাপমাত্রায় স্বস্তি পেতে অনেকেই শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কিনতে বৈদ্যুতিক পণ্যের শোরুম বা বিক্রয়কেন্দ্রগুলোতে ভিড় করছেন। ফলে এসি বিক্রি বেশ বেড়ে গেছে।

আমদানিকারক, প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও রাজধানীর বেশকিছু বিক্রয়কেন্দ্র ঘুরে জানা যায়, ঢাকায় গত কয়েকদিনে এসির চাহিদা অনেকাংশে বেড়েছে। বিক্রেতারা জনান, স্বাভাবিক সময়ের তুলনায় এসির বিক্রি এখন দ্বিগুণেরও বেশি।

বিক্রেতারা বলছেন, বাসাবাড়ির জন্যই বেশি এসি কিনছেন মানুষ। বাজারে একটন এবং দেড় টন ইনভার্টার এসির চাহিদা সবচেয়ে বেশি।

এসি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, প্রচণ্ড গরমের কারণে এখন স্বাভাবিক সময়ের তুলনায় এসি বিক্রি ২০–৩০ শতাংশ বেড়েছে। বাসাবাড়ির জন্যই বেশি এসি কেনা হচ্ছে।

ঈদের পর থেকে ধারাবাহিকভাবে এসি বিক্রি বাড়ছে। এসি বিক্রিতে আমরা গত বছরের তুলনায় এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছি।

ওয়ালটন এয়ার কন্ডিশনারের ডেপুটি চিফ বিজনেস অফিসার সন্দীপ বিশ্বাস জানান, দেশব্যাপী ব্যাপক হারে তাদের এসির চাহিদা বেড়েছে। 

তিনি বলেন, "ওয়ালটন এসির মান ভালো, উন্নত এবং বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির কারণে ওয়ালটনের এসির চাহিদা রয়েছে। চলতি মাসে আমাদের বিক্রি ব্যাপক হারে বেড়েছে।"

"বাংলাদেশে চলমান সবগুলো এসি ব্র্যান্ডের মধ্যে ওয়ালটন এসির ফিচারের সংখ্যা বেশি এবং প্রযুক্তিও সবচেয়ে উন্নত," যোগ করেন তিনি।

দেশে ওয়ালটন, সিঙ্গার, মিনিস্টার, ইলেক্ট্রোমার্ট, ট্রান্সকম, এসকোয়্যার বাংলাদেশ, বাটারফ্লাই, র‌্যাংগস, ইলেকট্রানিক্স, ভিশন, এলজিসহ বিভিন্ন প্রতিষ্ঠান এসি উৎপাদন ও বাজারজাত করছে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, রোজার ঈদের পরে মূলত এই মৌসুমের এসি বিক্রি শুরু হয়েছে। তবে এক সপ্তাহখানেক ধরে বিক্রি বেশি হচ্ছে।

কোম্পানিগুলোর ব্রাঞ্চ কর্মীরা আরও জানান, চলতি মৌসুমে ব্র্যান্ডভেদে প্রতিটি এসির দাম ৫০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে বড় কোম্পানিগুলোর দাবি, সম্প্রতি এসির দাম বাড়ানো হয়নি।

দেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত গ্রি এসির বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে তাদের এসি বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে। এমনকি গত বছর এপ্রিলের তুলনায়ও এখন তাদের এসির বিক্রি অনেক বেশি। তবে এই সময়ে তাদের এসির দাম বাড়েনি।

ইলেকট্রো মার্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার বলেন, "গ্রি এসির চাহিদা সারা বছরই থাকে। তবে গত এক সপ্তাহে বিপুল চাহিদা তৈরি হয়েছে। ঢাকা এবং চট্টগ্রাম শহরে বিক্রি বেড়েছে দ্বিগুণের বেশি।"

কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় বছর ধরে ডলার–সংকটের কারণে এসির দাম কিছুটা বেশি বেড়েছে। এ সময়ে প্রতিটি এসির দাম ১০ থেকে ১৫ হাজার টাকা বেড়েছে বলে জানা যায়।

প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ডিরেক্টর কামরুজ্জামান কামাল বলেন, "চলতি মৌসুমে আমাদের ভিশন এসির দাম বাড়ানো হয়নি। বরং ক্রেতাদের জন্য মূল্যছাড় ও মানিব্যাক গ্যারান্টিসহ বিভিন্ন সুযোগ দেওয়া হচ্ছে। আগের মাসের তুলনায় এপ্রিলে ১০০ শতাংশের বেশি প্রবৃদ্ধি রয়েছে।"

ইলেট্রমার্টের ডিএমডি নুরুল আফসার বলেন, "কোনো ব্র্যান্ডই গত এক বা দুই মাস এসির দাম বাড়ায়নি। তবে বাজারে চাহিদা বেশি থাকায় ডিলাররা বেশি দাম রাখছে– এমন অভিযোগ আমাদের কাছে রয়েছে।"

দেশে বছরে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ ইউনিট এসি বিক্রি হয়। বাসাবাড়িতে এক থেকে দুই টন ক্ষমতার এসির চাহিদা বেশি। তবে এখন বেশি বিক্রি হচ্ছে দেড় টন ক্ষমতার বিদ্যুৎ–সাশ্রয়ী প্রযুক্তির ইনভার্টার এসির।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন