নবীন নিউজ, ডেস্ক ১৬ এপ্রিল ২০২৪ ১১:২০ এ.এম
বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স (প্রবাসী আয়) নিয়ে সুখবর দিয়েছে । ঈদকে কেন্দ্র করে চলতি মাসে দেশে প্রবাসী আয় বেড়েছে।
ঈদুল ফিতরের আগে ১২ দিনে প্রবাসী আয় এলো ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার ৬০৪ কোটি ২৫ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এপ্রিলের ১২ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৬৬৬ মার্কিন ডলার। মার্চে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৬৫ লাখ ৬১ হাজার ৬৬৬ মার্কিন ডলার। আবার গত বছরের এপ্রিল মাসে একই সময়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৫ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ৬৬৬ মার্কিন ডলার।
এ হিসাবে ঈদের আগের ১২দিনে বেশি প্রবাসী আয় এসেছে। মূলত ইদের আগে দেশে আত্মীয়-স্বজনদের কেনাকাটা ও ব্যয় মেটানোর জন্য প্রবাসী আয় পাঠানো হয়। আর এর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এপ্রিলের প্রথম ১২দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭ কোটি ২০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭৫ কোটি ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এবং দেশে বাণিজ্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন