রাজধানীতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কার্যালয় ও রাজধানী অঞ্চলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বেইলি রোডের গাইড অডিটোরিয়ামে দিবসটি পালন করা হয়।
বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চিফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েল দুজনেরই জন্ম দিবস ২২ ফেব্রুয়ারি। তাদের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখতে বিশ্বব্যাপী গাইড সদস্যরা প্রতি বছর একটি প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব চিন্তা দিবস’ উদযাপন করেন। এবারের প্রতিপাদ্য ‘আমাদের পৃথিবী, আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ : পরিবেশ ও বৈশ্বিক দারিদ্র্য’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) জুয়েনা আজিজ। আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ।
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হলদে পাখি, গাইড, রেঞ্জার, গাইডার, গাইড সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ ৫০০ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় কমিশনারের বাণী পাঠ, প্রতিজ্ঞা নবায়ন, চিন্তা দিবসের অর্থ সংগ্রহ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন