মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ট্রাক ও বাসের সংঘর্ষের ঘটনায় ৪ নিহত হয়েছে। এ নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার নারিকেলী এলাকার নিরঞ্জন বাড়ৈর ছেলে স্বপন বাড়ৈ (৪৪), সিরাজগঞ্জ সদরের আতাউর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (২৮), পটুয়াখালীর বাউফল উপজেলার পাতিলাপাড়া এলাকার জাকির হোসেন তালুকদারের মেয়ে নুসরাত জাহান শান্তা (২৬) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মো. রিয়াজুল ইসলাম (৩৮)।
এ ছাড়া গুরুতর আহতাবস্থায় এক শিশুসহ কমপক্ষে ২০ জন ফরিদপুর, ভাঙ্গা ও পাঁচ্চর এলাকার সরকারি–বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। রাত আটটার দিকে বাসটি এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্যনগর বাজারসংলগ্ন এলাকায় এসে দ্রুতগতিতে অপর একটি বাসকে অতিক্রম করতে যায়। এ সময় সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পণ্যবাহী ট্রাকটি উল্টে পাশের সার্ভিস সড়কে পড়ে যায় এবং মহাসড়কের ওপর দুমড়েমুচড়ে পড়ে যাত্রীবাহী বাসটি। ঘটনাস্থলে মারা যান নারীসহ দুজন। গুরতর অহতবস্থায় কয়েকজন যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান আরও এক যাত্রী। সবশেষ রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়াজুল।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক শিশুসহ বেশ কয়েকজন গুরতর আহত অবস্থায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওসি আরও বলেন, অতিরিক্ত গতি ও ওভারটেকিং করতে গিয়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন