নবীন নিউজ, ডেস্ক ১২ এপ্রিল ২০২৪ ০৩:৩৩ পি.এম
রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদের আগের দিন ঘরমুখো মানুষের তেমন একটা দেখা মেলেনি। ঢাকা থেকে ছেড়ে যাওয়া অনেক বাসেই অর্ধেক আসন ফাঁকা ছিল। তবে এর বিপরীত চিত্র দেখা গেল ঈদের দ্বিতীয় দিনে। মূলত ঈদ ও পহেলা বৈশাখসহ চার দিন ছুটি হাতে থাকায় আজ শুক্রবার অনেকেই গ্রামে যাচ্ছেন বেড়াতে।
রাজধানীর মালিবাগ, টিটিপাড়া, মানিকনগর, সায়েদাবাদের বেশ কয়েকটি দূরপাল্লার বাস কাউন্টারে এমন চিত্র লক্ষ করা গেছে। কাউন্টারগুলোতে এসে যাত্রীরা ভিড় করছেন। কোথাও কোথাও মিলছে না প্রত্যাশিত সময়ে টিকিট। কেউ সকাল ৬টায় কাউন্টারে এসে ৯টার বাস পেয়েছেন। আবার কেউ ৯টায় এসে পেয়েছেন ১১টা কিংবা তারও পরের বাস।
যাত্রীর তীব্র চাপ দেখা গেছে মানিকনগরের নোয়াখালীগামী কে কে ট্রাভেলস, হিমাচল পরিবহণ ও ড্রিম লাইন বাসের কাউন্টারেও। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে নোয়াখালী যাচ্ছেন ইস্রাফিল মিয়া। দুই ঘণ্টা আগে এসেও বাস পেতে বেগ পেতে হয়েছে তাকে। ইস্রাফিল জানান, ঈদের পরদিন সব সময় চাপ একটু কম থাকে। কিন্তু এবার এত মানুষ আগে কখনো দেখিনি।
বাসের সংকট থাকার কারণ হিসেবে পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, বেশির ভাগ বাস ঢাকার বাইরে। কিছু চালক ও সহকারী ছুটিতে থাকায় ঢাকা থেকে বাস কম ছাড়া যাচ্ছে। অবশ্য স্টার লাইন বাসের এক টিকিট বিক্রয় কর্মী জানান, আমাদের বাস পর্যাপ্ত আছে, সে অনুযায়ী যাত্রী বেশি। আমাদের যাত্রীর চাপ সব সময়ই এমন থাকে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন