নবীন নিউজ, ডেস্ক ০৮ এপ্রিল ২০২৪ ০২:৩০ পি.এম
সরকারি হিসেবেই দেশে মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি। এমন অবস্থায়, আসন্ন বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। দরিদ্রদের সুরক্ষায় সামাজিক নিরাপত্তা বেস্টনির আওতাও বাড়ানো হবে।
সংশিষ্ট সূত্রে জানা গেছে, মূল্যস্ফীতি কমিয়ে আনাকে অগ্রাধিকার দিয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরের খসড়া বাজেট চূড়ান্ত করছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কিছুটা সংকোচনমূলক হচ্ছে এবারের বাজেট। ফলে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য কমিয়ে ধরা হচ্ছে ছয় দশমিক সাত পাঁচ ভাগ। এদিকে বিশ্লেষকেরা বলছেন, স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে বাড়াতে হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা।
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান জানান, সরকারের মৌলিক নীতি নির্ধারণের সঙ্গে সামঞ্জস্য রেখে দারিদ্র্য নিরসন, সামাজিক নিরাপত্তার আওতা সম্প্রসারণ আর মানুষের মাঝে স্বল্পমূল্যে খাদ্য বিতরণ এ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েই চূড়ান্ত হচ্ছে বাজেট।
৭ লাখ ৯৬ হাজার কোটি টাকার বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়েছে ৬ দশমিক সাত পাঁচ শতাংশ। অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিতে বাজেট ঘাটতিকে নিয়ন্ত্রণযোগ্য রাখতে চায় সরকার। বিদ্যমান পরিস্থিতিতে সংকোচনমূলক বাজেটের পক্ষে মত দিয়েছেন বিশ্লেষকেরা।
গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতে ফিরিয়ে আনতে এবার কিছুটা সংকোচনমূলক বাজেট নির্ধারণই সমীচিন হবে।
বড় অঙ্কের রাজস্ব আদায়ের চ্যালেঞ্জও থাকছে আগামী বাজেটে। ৫ লাখ ৩১ হাজার ৯০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আগামী অর্থবছরের জন্য।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন