নবীন নিউজ ডেস্ক ০৮ এপ্রিল ২০২৪ ০২:১২ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। নগরীর অন্যতম ব্যস্ত একটি টার্মিনাল। দেশের বিভিন্ন স্থানে গন্তব্যের উদ্দেশ্যে অসংখ্য যাত্রী এখানে এসে ভিড় জমান, ঈদে সে জমায়েতের পরিমাণ বেড়ে যায় অনেক গুণ। পদ্মাসেতু চালু হওয়ার পর সেই ভিড়ে আর নেই। আসন্ন ঈদের যাত্রা শুরু হয়ে গেলেও আশানুরূপ যাত্রীর দেখা মিলছে না গাবতলীতে।
সোমবার (৮ এপ্রিল) সরেজমিন রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্রই দেখা গেছে।। মূলত বরিশাল, ফরিদপুরগামী পরিবহনের কাউন্টারগুলোকে ঈদযাত্রার এ সময়ে অলস বসে থাকতে দেখা যায়।
কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, গুলিস্তান বা সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে দ্রুত সময়ে পদ্মা সেতু পার হয়ে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে বলে যাত্রীরা গাবতলীমুখি হচ্ছেন না।
হানিফ পরিবহনের ঢাকা-বরিশাল রুটের কাউন্টার ম্যানেজার নজরুল বলেন, ঈদ যাত্রা শুরু হয়ে গেলেও আমাদের এখানে যাত্রী নেই। মূলত পদ্মা সেতু চালু হওয়ার ফলে যাত্রীরা আর গাবতলীতে আসছেন না। কারণ, সায়েদাবাদ বা গুলিস্তান থেকে দ্রুত সময়ে পদ্মা সেতু পার হয়ে চলে যাওয়া যাচ্ছে। ফলে যাত্রীরা এদিকে আসার চাপ নিতে চাচ্ছেন না।
যারা গাবতলী থেকে যাত্রা করছেন, তারা অধিকাংশই আশপাশের বাসিন্দা। বরিশালগামী যাত্রী জাকির হোসেন বলেন, বাসা থেকে বাস টার্মিনাল কাছে বিধায় এখান থেকে যাত্রা করছি। ব্যাগপত্র, পরিবারসহ সায়েদাবাদ পর্যন্ত যাওয়াটা একটু কষ্টকর।
তবে অন্যান্য রুটের/জেলার বাস কাউন্টারে যাত্রীদের আনাগোনা দেখা গেছে। সেতুর কারণে যাত্রীর চাপ অনেকটা কমে যাওয়ায় অন্যান্য রুটের যাত্রীরা অনেকটা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন