বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

৬মাস পেছাল তৃতীয় টার্মিনাল হস্তান্তরের সময়

নবীন নিউজ, ডেস্ক ০৮ এপ্রিল ২০২৪ ০১:০৯ পি.এম

সংগৃহীত

২০২৩ সালে প্রায় ৫০ হাজার ফ্লাইট উঠানামা করেছে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে। প্রতিদিন এই বিমানবন্দর দিয়ে প্রায় ৩৭ হাজার যাত্রী চলাচল করেছেন। ২০২৪ সালে এই সব হিসাব নিকাশ অনেকটাই বদলে যাবে। কারণ দৃশ্যপটে হাজির থার্ড টার্মিনাল। 

কিন্তু প্রায় ৪বছর ৩মাস পার হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ ।  কাজ পুরোপুরি শেষ না হওয়ায় বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল হস্তান্তরের সময় প্রায় ৬ মাস পিছিয়েছে। এর ফলে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে তৃতীয় টার্মিনাল বুঝে নেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ।

৭ এপ্রিল (রবিবার)  বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তৃতীয় টার্মিনালের হস্তান্তরের কার্যক্রম  ৬ এপ্রিল (শনিবার) সম্পন্ন হওয়ার কথা ছিল। এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, নানা যৌক্তিক কারণে তৃতীয় টার্মিনালের ৫ শতাংশ কাজ এখনো শেষ হয়নি। তাই ছয় মাস পিছিয়ে আগামী সেপ্টেম্বরে সিভিল এভিয়েশনের কাছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল হস্তান্তর করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে হস্তান্তর পেছানোর কারণে প্রকল্পটির ব্যয় এক টাকাও বাড়বে না।

বেবিচক জানায়, গত শনিবার এ নিয়ে সিভিল এভিয়েশন দপ্তরে ঠিকাদার প্রতিষ্ঠান এবং বুয়েট সুপারভিশন টিম নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সময় ও ব্যয় বাড়ানোর প্রস্তাব দেয় জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান মিতসুবিশি।

বৈঠকের বিষয়ে বেবিচক চেয়ারম্যান জানান, প্রকল্পের ৫ শতাংশ কাজের মধ্যে বিভিন্ন ইন্সটলেশন, ক্যালিব্রেশন ও মেশিন প্রি-টেস্টিংয়ের কাজ বাকি রয়েছে। এগুলো সম্পন্নের জন্য সেপ্টেম্বরে প্রকল্প হস্তান্তরের সুযোগ দেওয়া হবে নির্মাণকারী প্রতিষ্ঠানকে।

সেপ্টেম্বরে সিভিল এভিয়েশন দায়িত্ব বুঝে নেওয়ার পর পুরাতন টার্মিনালের অনেক কার্যক্রম তৃতীয় টার্মিনালে স্থানান্তর কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি)  আওতায় কাজ করা বোর্ড, তৃতীয় টার্মিনাল পরিচালনার সার্বিক বিষয় তুলে ধরে রিপোর্ট করবে বেবিচককে। তারপরই জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা)  সঙ্গে পরিচালনার বিষয়ে আরেকটি চুক্তি হবে। প্রাথমিকভাবে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করবে বিমান। পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এর আগে চলতি বছরের ৭ অক্টোবর আংশিকভাবে উদ্বোধন করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল । ২০১৯ সালের ৩০ ডিসেম্বর কাজ শুরু হওয়া টার্মিনালটি ছিল সরকারের অন্যতম চ্যালেঞ্জিং প্রকল্প। এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অত্যাধুনিক এ টার্মিনালের উদ্বোধনের ফলে পৃথিবীতে ঢাকা বিমানবন্দরের গ্রহণযোগ্যতা অনেকাংশে বেড়েছে। এটি নির্মাণে ব্যয় হচ্ছে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা।

বিমানবন্দরটি এত দিন বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দিলেও নতুন এ টার্মিনাল চালু হলে বছরে অতিরিক্ত এক কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। এখানে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। ১৬টি ব্যাগেজ বেল্টসহ অত্যাধুনিক সব সুবিধা রয়েছে নতুন এ টার্মিনালে। ২০২৪ সালের অক্টোবরের দিকে পূর্ণাঙ্গভাবে চালু হবে এটি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন