নবীন নিউজ, ডেস্ক ০৩ এপ্রিল ২০২৪ ১২:২৫ পি.এম
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ বুধবার (৩ এপ্রিল) থেকে ট্রেন যাত্রা শুরু হয়েছে। বাড়ি ফিরতে ভোর থেকে কমলাপুরে যাত্রী বাড়লেও তা অন্য ঈদযাত্রার তুলনায় কম ছিল। আর সময় মেনেই সব ট্রেন কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তেব্যে ছেড়ে যাচ্ছে।
ঈদে ট্রেনের যাত্রা শুরুর দিনে ৪২টি আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।
ভোর ৬টায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদযাত্রা। এরপর কক্সবাজারগামী দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস ছেড়ে যায় ভোর ৬টা ১৫ মিনিটে। আর তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস সাড়ে ৬টায় থেকে ঢাকা ছেড়ে গেছে।
বরাবরের মতো এবারও ভোর থেকেই কমলাপুরে আসতে থাকেন যাত্রীরা। কিন্তু কোনো ট্রেনে উপচেপড়া ভিড় দেখা যায়নি। সবাই নির্ধারিত আসনে বসেই ভ্রমণ করতে পারছেন। এতে উচ্ছ্বসিত যাত্রীরা। তারা বলছেন, ঈদের এক সপ্তাহ বাকি থাকলেও ভোগান্তি এড়াতে আগেই চলে যাচ্ছেন। আর অনলাইন টিকিট যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফেরার যাত্রায় শামিল হতে পেরে যাত্রীদের চোখে-মুখে ছিল খুশি।
এবার কমলাপুর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ভাগ করে ছাড়া হচ্ছে ট্রেন। ফলে কমলাপুরে যাত্রীচাপ তুলনামূলক কম।
অন্য বারের মতো এবার ঈদ যাত্রার শুরুর সময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা যায়নি। সব যাত্রী আসনে বসেই ভ্রমণ করছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, প্ল্যাটফর্ম এলাকায় টিকিটবিহীন কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এতে ভিড় কিছুটা কম। যারা আছে, সবাই যাত্রী। এতে করে প্লাটফর্ম চত্বরের পরিবেশ ভালো আছে।
যাত্রীরা বলছেন, আগে ঈদযাত্রায় অনেক ভিড় হতো। আজকে চার-পাঁচটি চেকপোস্ট পার করে আসতে হয়েছে। এতে অতিরিক্ত মানুষ নেই। শুধু ঈদযাত্রা না, সারা বছরই রেলের এ উদ্যোগ কার্যকর রাখার দাবি তাদের।
ট্রেন যাত্রায় যাত্রীদের সার্বিক নিরাপত্তা দিতে প্ল্যাটফর্ম এলাকায় প্রবেশের মুখে র্যাব, পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্ল্যাটফর্মে প্রবেশের মুখে ট্রাভেলিং টিকিট এক্সামিনাররা (টিটিই) অবস্থান করছেন। তারা যাত্রীদের টিকিট চেক করছেন।
ঈদ উপলক্ষে ট্রেন যাত্রা পরিদর্শন করতে দুপুর দেড়টায় ঢাকা রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের আসার কথা রয়েছে। তিনি স্টেশন চত্বর ঘুরে দেখবেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন