নবীন নিউজ ডেস্ক ০৩ এপ্রিল ২০২৪ ১২:১৯ পি.এম
সংগৃহীত ছবি
বান্দরবানের রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুট করেছে একটি সশস্ত্র গোষ্ঠী। এ ঘটনায় ব্যাংকের অপহৃত ম্যানেজার মো. নিজাম উদ্দিনকে ১৪ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার(৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে বলেন, ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার(২ এপ্রিল) ইফতারের পরে নামাজ পড়তে যান সোনালী ব্যাংকের রুমা উপজেলা শাখার কর্মচারীরা।রাত সাড়ে ৮টার দিকে প্রায় ৬০-৭০ জন অস্ত্রধারী ব্যাংকে আক্রমণ করে। তাদের একটি গ্রুপ কমপ্লেক্স ভবনের মসজিদে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে সময় মসজিদে ব্যাংকের অনেক কর্মকর্তা ও অন্য মুসল্লিরা তারাবির নামাজ পড়ছিলেন। সন্ত্রাসীরা সবাইকে বন্দী করে তাদের মোবাইল ফোন নিয়ে নেয়।
এ সময় পাহারায় থাকা আনসারের চার সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে বেঁধে রাখে। এরপর তারা ব্যাংকের ভেতরে ঢুকে লকার ভেঙে টাকা লুট করে। ব্যাংক থেকে টাকা লুটের পাশাপাশি ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
সেখানকার দায়িত্বপ্রাপ্ত এসি (ল্যান্ড) দিদারুল আলম গণমাধ্যমকে বলেন, ব্যাংক লুটের সঙ্গে পাহাড়ে নতুন সন্ত্রাসী সংগঠন কুকি-চিনের সদস্যরা জড়িত থাকতে পারে।
সন্ত্রাসীরা ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও আানসার ভিডিপির) অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে। তারা পুলিশের দুটি এসএমজি ও ৬০ রাউন্ড গুলি, আটটি চীনা রাইফেল ও ৩২০ রাউন্ড গুলি ও আনসারের চারটি শর্টগান ও ৩৫ রাউন্ড গুলি লুট করে।
সোনালী ব্যাংকের বান্দরবান অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. ওসমান গণি জানান, তাদের রুমা শাখার ম্যানেজার নিজাম উদ্দিনকে ডাকাতরা নিয়ে গেছে। ব্যাংকে ১ কোটি ৬০ লাখ টাকা থাকার কথা। ডাকাতরা সেগুলো ভল্ট ভেঙে নিয়ে গেছে। এ ঘটনার পর বান্দরবান অঞ্চলের ব্যাংকের সব শাখায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আজ সকালে জেলার পুলিশ সুপার সৈকত সাহিন ও অতিরিক্ত পুলিশ সুপার রুমা সার্কেল মো. জুনায়েদ রুমা উপজেলা সোনালী ব্যাংক পরিদর্শন করেছেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন