শক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঢাকায় পানির সংকট, গভীর নলকূপ বাড়াবে ওয়াসা

নবীন নিউজ, ডেস্ক ০২ এপ্রিল ২০২৪ ০২:৫৬ পি.এম

নলকূপ

পানির চাহিদা পূরণে রাজধানীতে আরো ৩৩টি গভীর নলকূপ বসাতে চায় ওয়াসা। যদিও ২০২১ সালের মধ্যে চাহিদার ৭০ শতাংশ পানি ভূ-উপরিস্থ উৎস থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছিল সংস্থাটি।

রাজধানীতে দৈনিক পানির চাহিদা প্রায় ৩১৫ কোটি লিটার। এর মধ্যে ওয়াসা সরবরাহ করে প্রায় ২৯৮ কোটি লিটার। বাকি ১৭ কোটি লিটার পানির চাহিদা পূরণে রাজধানীতে আরো ৩৩টি গভীর নলকূপ বসাতে চায় ওয়াসা। বিশেষজ্ঞরা বলছেন, গভীর নলকূপের সংখ্যা বাড়ানো হলে পানির দাম বেড়ে যেতে পারে। এছাড়া আরো নিচে নেমে যাবে পানির স্তর। 

বিশেষজ্ঞরা বলছেন, গত তিন দশকে পানির স্তর প্রায় ৫০ মিটার নিচে নেমেছে। এখন প্রতি বছর দুই-তিন মিটার নিচে নামছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এ উৎস থেকে পানি তোলা কঠিন হয়ে পড়বে। আবার ভূগর্ভস্থ পানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ায় ভূ-উপরিস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না।

পরিকল্পনা কমিশনের সূত্রমতে, নগরীতে ১৭ কোটি লিটার পানির চাহিদা মেটাতে ১৪৫টি গভীর নলকূপ বসানোর প্রস্তাব দেয় ওয়াসা। এর মধ্যে ৮০টি গভীর নলকূপ স্থাপনে ৭৩২ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালে একটি প্রকল্পের কাজ শুরু হয়। এ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে। কিন্তু আরো ৩৩টি নলকূপ অন্তর্ভুক্ত করে প্রকল্প সংশোধন করা হচ্ছে। প্রকল্পের মেয়াদ বাড়ছে ২০২৪ সালের জুন পর্যন্ত। এ প্রকল্পের অধীনে ৪৪৩টি গভীর নলকূপ প্রতিস্থাপনও করা হচ্ছে। পুনরায় চালু হচ্ছে ১৮০টি গভীর নলকূপ। নির্মাণ হবে ৩০০ পাম্পঘর। 

গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করায় প্রতিনিয়ত ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভূগর্ভস্থ পানি বিভাগের ২০২১ সালের এক গবেষণায় দেখা গেছে, ১৯৯৫ সালে ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর ছিল ৩২ মিটার নিচে। ২০০০ সালে তা ৪১ মিটার নিচে নেমে যায়। ২০০৫ সালে হয় ৫৪ মিটার এবং ২০১৫ সালে তা ৭১ মিটার নিচে নেমে যায়। পানির স্তর ৭৪ মিটার গভীরে নেমে যায় ২০২০ সালে। তেজগাঁও এলাকায় এটা ৭৭ মিটার পর্যন্ত নেমে গেছে। 

গবেষণায় পূর্বাভাস দেয়া হয়, ২০২৫ সালের মধ্যে পানির স্তর ৮০ মিটার নিচে নেমে যেতে পারে। আর ২০৩০ সালে তা ৮৫ ও ২০৩৫ সাল নাগাদ ১০০ মিটার নিচে নেমে যতে পারে। 

ভূগর্ভস্থ জলাধারে বালিকণার ফাঁকে ফাঁকে পানি জমে থাকে। এ পানি বৃষ্টিপাতসহ ভূপৃষ্ঠের নানা উৎস থেকে ভূগর্ভস্থ জলাধারে প্রবাহিত হয়। জলাধারগুলোয় বর্ষা মৌসুমে যে পরিমাণ পানি জমে, সেটাকেই সাধারণত রিচার্জ হিসেবে বিবেচনা করা হয়।

কিন্তু ঢাকা শহর কংক্রিটের আচ্ছাদনে ঢেকে যাওয়ায় এবং খোলা মাটির অংশ কমে যাওয়ায় পানি রিচার্জ ঠিকমতো হচ্ছে না। আগে ঢাকার চারপাশ এলাকা থেকে ঢাকার ভূগর্ভস্থ পানি রিচার্জ হতো। কিন্তু এখন ঢাকার পাশে প্রচুর শিল্প গড়ে উঠছে। এসব শিল্পপ্রতিষ্ঠান নিজেরাই পানি উত্তোলন করছে।

ফলে এসব পানিও এখন আর রিচার্জ হতে পারছে না। আর প্রতি বছর পানির স্তর দু-তিন মিটার নিচে নামছে। এতে ওয়াসা আরো গভীরে তাদের নলকূপ বসাতে বাধ্য হচ্ছে। এতে পানির দাম বাড়বে। তাছাড়া ভবিষ্যৎ প্রজন্ম পানিশূন্যতায় ভুগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাউবোর তথ্য অনুযায়ী, ১৯৯৫ সালে ঢাকায় গভীর নলকূপের সংখ্যা ছিল ১৯৭। ২০০০ সালে হয় ৩০০টি। ৪২৩টিতে দাঁড়ায় ২০০৫ সালে। এরপর ২০১৫ সালে ৭৪০ ও ২০২০ সালে ৮০০টিতে দাঁড়ায়। ২০২৫ সালে দাঁড়াবে ৯০৬টিতে।
এছাড়া নগরীর পার্শ্ববর্তী নদীর পানি ওয়াসার কারণেই দূষিত হয়। এ কারণে কাছাকাছি কোনো পানির উৎস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে নদী গবেষণাপ্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার।

এদিকে ওয়াসার পক্ষ থেকে ২০২১ সালের মধ্যে ৭০ শতাংশ সারফেস ওয়াটার ব্যবহারের জন্য বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হলেও বাস্তবায়ন হয়নি। ২০১৫ সালে নেয়া সায়েদাবাদ ফেজ-৩ প্রকল্পটি ২০২০ সালের মধ্যে বাস্তবায়নের কথা ছিল। এতে প্রতিদিন ২৩ কোটি লিটার পানি পাওয়া যেত। প্রকল্পটির ব্যয় শুরুতে ছিল ৩ হাজার ৫৩ কোটি টাকা। এখন বেড়ে ৭ হাজার ৫১৮ কোটি টাকা হয়েছে। কাজের অগ্রগতি ৫ শতাংশ। ২০২৫ সাল পর্যন্ত সময় বাড়ানো হয়েছে প্রকল্পটির। 

২০১৪ সালে পদ্মা থেকে পানি আনার জন্য নেয়া হয় পদ্মা-জশলদিয়া প্রকল্প। ৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্প ২০১৯ সালে উৎপাদনে আসে। প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি পাওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও মিলছে ২৬ কোটি লিটার।

জানা গেছে , জমি অধিগ্রহণ ও পানির লাইন নির্মাণে রাস্তা কাটার অনুমতি না পাওয়ায় কাজ এগোতে পাারেনি ওয়াসা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন