ডিবি প্রধান হারুন অর রশীদ
রাজধানীতে শিশু অপহরণ বেড়েছে। বোরকা পরে পরিচয় গোপন রেখে খাবারের লোভ দেখিয়ে শিশু চুরি করা হচ্ছে। তাই অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ভালোভাবে খোঁজ নিয়ে সন্তান দত্তক নেয়ারও অনুরোধ করেছেন তিনি।
অপহরণের সাত দিন পর বুধবার আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। একই সঙ্গে শিশু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ২১ মার্চ বিকেলে রাজধানীর হাজারিবাগের ভাড়া বাসার সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আড়াই বছরের শিশু তাওসীন। অন্য দিনের মতোই খেলার সঙ্গী ছিল বোনসহ অন্যরা। কিন্তু হঠাৎ অপরিচিত এক নারী চকলেট, চিপসের লোভ দেখিয়ে ছোট্ট তাওসীনকে দোকানে নিয়ে যান। এমন কি অন্য সঙ্গীরা টের পাওয়ার আগে অবুঝ এই শিশুকে অপহরণ করে বোরকা পরিহিত এক নারী।
অনেক খোঁজার পরও তাওসীনকে না পাওয়ায় তার রিকশাচালক বাবা আইনরক্ষাকারী বাহিনীর শরাণাপন্ন হন। করেন মামলাও। এর পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি কুমিল্লা থেকে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করে। জানা যায়, ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়া হয় শিশুটিকে।
শিশু পাচারকারীর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না এ ব্যাপারে আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবি প্রধান হারুন অর রশীদ।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন