বিশ্বের ১২২টি শহরের তালিকায় বায়ু দূষণে আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বুধবার সকাল ১০ ঢাকার বাতাসের আইকিউ স্কোর ছিল ২১৩। বাতাসের এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
একই সময়ে ২৬৬ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি, চীনের বেইজিং ও নেপালের শহর কাঠমান্ডু।
সম্প্রতি প্রায় প্রতিদিনই বায়ু দূষণে শীর্ষে থাকছে রাজধানী ঢাকা। ২০২৩ সালে বিশ্বে বায়ু দূষণের তালিয়ে শীর্ষে ছিল বাংলাদেশ। এ সময় বাংলাদেশের বাতাসে দূষিত কণার (পিএম ২.৫) বার্ষিক গড় পরিমাণ ছিল ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম।
বুধবার সকাল ১০টায় রাজধানীর সাভারের হেমায়েতপুর এবং মাদানি এভিনিউতে অবস্থিত মার্কিন দূতাবাস এলাকার একিউআই স্কোর ৩২৯। বাতাসের এই মানকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। এছাড়া গুলশান-২ এর স্কোর ২৭৭, গুলশান-১ এর স্কোর ২৭৬, গুলশান লেক পার্ক ২৫৪ আরামবাগে ২১৩ এবং গুলশান বাড্ডা লিংক রোডের বাতাসের একিউআই স্কোর ছিল ২১২।
সূচক বলছে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন