সংগৃহীত ছবি
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, টিকিট কালোবাজারীদের ধরতে জোর চেষ্টা করছি। এরমধ্যে বেশ কিছু কালোবাজারী ও সিন্ডিকেটের নেতা ধরা পড়েছে।
তিনি আরও বলেন, টিকিট কালোবাজারীদের ধরতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। আপনারা কালোবাজারীদের থেকে কোনো টিকিট কাটবেন না। কেউ যদি টিকেটের নির্ধারিত দামে চেয়ে বেশি দাম চায়, তাহলে বুঝতে হবে সে কালোবাজারী।
মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির সময় রাজবাড়ীর ফরিদপুর ও ভাটিয়াপাড়া রেললাইন তুলে বিক্রি করা শুরু হয়েছিলো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর রেলসহ সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সবচেয়ে বড় কথা জনগণ ও প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন চান। সবাই আন্তরিক হয়ে চেষ্টা করলে দেশকে একটা উন্নত দেশে পরিনত করা সম্ভব।
এর আগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়সহ অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে একটি দলীয় কার্যালয় হতে একটি র্যালি নিয়ে রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা জানানো হয়।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন