২২ দিনে ১৪১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বেড়েছে
প্রতিবছর রমজানে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যায়। ঈদ উৎসব এবং রমজান মাসকে কেন্দ্র করে রেমিট্যান্স বেশি আসে। চলতি মাসের ২২ দিনেই বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠিয়েছে সাড়ে ১৫ হাজার কোটি টাকা।
রমজান মাসে সাধারণত প্রবাসী আয় বাড়ে। এ সময় রমজানের খরচ ও ঈদের কেনাকাটার জন্য পরিজনেদের কাছে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।
কিন্তু মার্চের ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১৪১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এ সময়ে রোজা সম্পন্ন হয় ১১টি। মার্চের ২২ দিনের প্রতিদিন দেশে এসেছে ছয় কোটি ৪২ লাখ ৯৩ হাজার ১৮২ মার্কিন ডলার। যা আগের মাস ফেব্রুয়ারি বা আগের বছর মার্চের একই সময়ের চেয়ে কম। প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে ২২ দিনে আসা প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৫ হাজার ৪৮৮ কোটি ২২ লাখ টাকা । রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের মাস ফেব্রুয়ারিতে (২০২৪) গড়ে প্রতিদিন সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ ডলার দেশে এসেছিল। আর আগের বছরের মার্চ মাসে (২০২৩) প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৬৬৬ ডলার। সে হিসাবে চলতি মার্চের প্রথম ১৫ দিনে প্রবাসী আয়ের গতি কিছুটা কমেছে।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ১৫ লাখ ডলার। একই সময়ে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসা প্রবাসী আয়ের পরিমাণ ১২০ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ডলার। আর ৫৭ লাখ ১০ হাজার ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।
এদিকে রেমিট্যান্স বাড়লেও রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। ফেব্রুয়ারি মাসের শেষদিকে রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারে ওঠে। মার্চের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনাবাবদ ২৯ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ আবার ২০ বিলিয়নের নিচে নেমে আসে।
এছাড়াও গত কয়েক মাস ধরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে, আমদানি চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিন বিক্রি করছে ডলার। সাধারণ হিসাবে, একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ থাকা উচিত। বাংলাদেশ এখন সেই মানদণ্ডের তলানিতে।
তবে রোজার শেষের দিকে ঈদের আগে প্রবাসী আয় বাড়বে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা ও অর্থনীতিবিদরা।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন