নবীন নিউজ ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০৫:৪৫ এ.এম
ছবি- সংগৃহীত।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রশাসনে মোট চার লাখ ৭৩ হাজার একটি পদ খালি রয়েছে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদের সংখ্যা দুই লাখ ৬৯ হাজার ৮৯৯। প্রশাসনের এই বিপুলসংখ্যক পদ খালি থাকায় সরকারি কাজে বিঘ্ন ঘটছে। ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম।
কোনো কোনো মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের প্রশাসনিক কাজে চরম স্থবিরতা দেখা দিয়েছে। এতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না মানুষ। এমন পরিস্থিতিতে আগামী এক মাসের মধ্যে প্রশাসনের শূন্যপদগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান বলেন, ‘সরকারি চাকরিতে প্রায় পাঁচ লাখ পদ খালি।
৪৪ থেকে ৪৭তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার পদে অন্তত ১৮ হাজারের বেশি নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীন পদও দ্রুত পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে গত ২ ডিসেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ প্রশাসনের শূন্যপদ পূরণে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়েছিল, বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা চার লাখ ৭৩ হাজার একটি।
সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে তিন হাজার ৬৮৮টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। বিপিএসসি শুধু প্রথম শ্রেণির নন-ক্যাডার এবং সীমিত দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকার অনুমোদিত অন্য পদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা/করপোরেশন/কম্পানি থেকে পূরণ করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে বিপুলসংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
শূন্যপদ পূরণে এরই মধ্যে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেই তথ্য আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোরও অনুরোধ জানানো হয়। তার পরও এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন।
সূত্র জানায়, বিগত বছরগুলোতে প্রতিবছরই সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ পদ খালি ছিল। এসব শূন্যপদের বড় অংশটিই ১৩ থেকে ২০তম গ্রেডের। প্রতিবছর তৃতীয় ও চতুর্থ শ্রেণির আড়াই থেকে তিন লাখের মতো পদ খালি থাকছে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর চরম বিশৃঙ্খল হয়ে পড়ে প্রশাসন। গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকা সব কর্মকর্তাকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। তাই নিয়োগ কার্যক্রমও অনেকটা স্তিমিত হয়ে পড়ে। প্রশাসনের স্থবিরতা চরম আকার ধারণ করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন।
সম্প্রতি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবের কাছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগ দিতে চিঠি দেন জনপ্রশাসনসচিব মোখলেস উর রহমান। চিঠিতে বলা হয়, ‘দাপ্তরিক কাজে গতিশীলতা আনা এবং জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার লক্ষ্যে মন্ত্রণালয়/বিভাগ ও অধীন দপ্তরগুলোতে সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদে নিয়োগ কার্যক্রম আগামী এক মাসের মধ্যে শুরু করার জন্য অনুরোধ করা হলো।’
এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হক বলেন, ‘আগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থাগুলো সরাসরি নিয়োগ দিতে পারে। অর্থাত্ নিজেরাই নিয়োগ দিতে পারে। এ ক্ষেত্রে পিএসসিতে যেতে হয় না। দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে ও মানুষকে যথাযথ সেবা নিশ্চিতে আগামী এক মাসের মধ্যে এসব পদে নিয়োগের জন্য বলা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় এ বিষয়ে কাজও শুরু করেছে।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রশাসনে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদের সংখ্যা দুই লাখ ৬৯ হাজার ৮৯৯টি। ১৩তম থেকে ১৬তম পর্যন্ত (তৃতীয় শ্রেণি) শূন্যপদ এক লাখ ৪৪ হাজার ৬৫৪টি, ১৭তম থেকে ২০তম গ্রেডের চতুর্থ শ্রেণির শূন্যপদ এক লাখ ২৫ হাজার ২৪৫টি। তৃতীয় শ্রেণির মোট অনুমোদিত পদের সংখ্যা সাত লাখ ৬৫ হাজার ৬২৬টি। এ পদে কর্মচারী রয়েছেন ছয় লাখ ২০ হাজার ৯৭২ জন। অন্যদিকে চতুর্থ শ্রেণির মোট পদ পাঁচ লাখ ১৮ হাজার ৭৮৩টি। এ পদের বিপরীতে লোকবল আছে তিন লাখ ৯৩ হাজার ৫৩৮ জন।
সূত্র: কালের কণ্ঠ
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন