রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠের পাশে গোডাউন বস্তিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বিভিন্ন স্টেশন থেকে ১০টি ইউনিট পাঠানো হলেও সেখানে গিয়ে কাজ শুরু করেছে ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে, ইফতারের আগে সড়কে প্রচণ্ড যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে ইউনিটগুলোর।
রোববার (২৪ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ফায়ার ফাইটার আব্দুর রহিম জানান, মহাখালীর গোডাউন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধাপে ধাপে সেখানে ১০টি ফায়ার ইউনিট পাঠানো হয়েছে। বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ইফতারের আগে সড়কে প্রচণ্ড জ্যামের কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। সড়কে পুলিশসহ অন্যরা দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি বের করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ১০ ইউনিট ঘটনাস্থলে পাঠানোও বর্তমানে ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহনা হক জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন